পুর-আইনে সংশোধনী আনতে হবে জোড়া ডেপুটি মেয়র পেতে, তৃণমূলের ঘোষণায় জল্পনা
শাসকদল তৃণমূল কংগ্রেস সম্প্রতি চার পুরসভার মেয়র, ডেপুটি মেয়র ও চেয়ারম্যানের নাম ঘোষণা করেছে। তার মধ্যে আসানসোল পুরসভায় জোড়া ডেপুটি মেয়ররে নাম ঘোষণা হয়েছে। তাতেই নয়া বিতর্কের সূচনা।
শাসকদল তৃণমূল কংগ্রেস সম্প্রতি চার পুরসভার মেয়র, ডেপুটি মেয়র ও চেয়ারম্যানের নাম ঘোষণা করেছে। তার মধ্যে আসানসোল পুরসভায় জোড়া ডেপুটি মেয়ররে নাম ঘোষণা হয়েছে। তাতেই নয়া বিতর্কের সূচনা। আসানসোল পুরসভায় জোড়া ডেপুটি মেয়র পেতে পুর-আইনে বদল আনতে হবে। সেজন্য রাজ্যের সরকারকে ফের বিল আনতে হবে।

আসানসোলের রাজনীতিতে ভারসাম্য আনতে এবার শাসক দলের তরফে জোড়া ডেপুটি মেয়রের নাম ঘোষণা হয়েছে। আসানসোল পুরনিগমের মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে বিধান উপাধ্যায়ের নাম। ডেপুটি মেয়র হচ্ছেন দুজন। একজন ওয়াসিমুল হক, অন্যজন অভিজিৎ ঘটক। চেয়ারম্যান হচ্ছেন অমরনাথ চট্টোপাধ্যায়।
কিন্তু সমস্যা হল দুজন ডেপুটি মেয়রকে নিয়ে। এক পুরসভায় দুজন ডেপুটি মেয়র নিয়োগের আইন নেই। তা করতে গেলে আইন সংশোধনী করতে হবে। আগামী ৭ মার্চ থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনেই পাস করানো হতে পারে ওই সংশোধনী বিল। তারপর তা রাজ্যপালের অনুমোদনের জন্য যাবে এবং তিনি অনুমোদন দিলে তৈরি হবে আইন। শনিবার রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রীর চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে এই মর্মে কথা বলেছেন ফিরহাদ হাকিম। আসানসোল পুরসভার আইন পরিবর্তন করে দুই ডেপুটি মেয়রকে বসানোর পথ প্রশস্ত করা হবে। এই জিটল সিদ্ধান্ত আসলে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতির কারণেই।
আসানসোলে মেয়র পদপ্রার্থী হিসেবে অনেক নামই ভাসছিল। যেমন এই পদে সবথেকে বড় দাবিদার ছিলেন আটবারের কাউন্সিলর অমর চট্টাপাধ্যায়। তেমনই এই লড়াইয়ে ছিলেন মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক, সেইসঙ্গে প্রাক্তন বিধায়ক উজ্জ্ল চট্টপাধ্যায় ও অশোক রুদ্রের নামও উঠছিল। এই পরিস্থিতিতে মেয়র পদের একাধিক দাবিদার হওয়ায় নন-কাউন্সিলর মেয়র বেছে নিয়েছে তৃণমূল। মেয়র পদে বেছে নেওয়া হয়ছে বিধান উপাধ্যায়কে। আর অমরনাথ চট্টোপাধ্যায়কে করা হয়েছে চেয়ারম্যান। আর সমন্বয় রাখতে দুজনকে ডেপুটি মেয়র করা হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে বিধান উপাধ্যায় মেয়র হলেও তাঁকে কোনও একটি ওয়ার্ড থেকে জিতে আসতে হবে। তারপর দুজনকে ডেপুটি মেয়র করায় এখন আইন সংশোধন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। বিল পাস হলেই যে আইন হবে, তা কিন্তু নয়। কারণ সেক্ষেত্রে জগদীপ ধনখড়ের অনুমোদন প্রয়োজন। মেয়র নিয়ে অভিযোগ করেছে বিজেপি। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের অভিযোগ, বহিরাগতকে আসানসোলের মেয়র করা হল। উনি আসানসোলের ভোটারই নন। ১০৬টি ওয়ার্ডের কোথাও মেয়র পাওা গেল না, পঞ্চায়েত এলাকা থেকে মেয়র আনতে হল তৃণমূলকে। উল্লেখ্য, বিধান উপাধ্যায় জেলা সভাপতি এবং তিনি তিনবারের বিধায়ক।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications