লকডাউনের জেরে বিদ্যুৎ পর্ষদের ক্ষতি বাড়ছে ক্রমেই
লকডাউনের জেরে কলকারখানা বন্ধ থাকায় এবং শিল্পক্ষেত্রে চাহিদা উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়ায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের ক্ষতির অংক বেড়ে চলেছে। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন কলকারখানায় উতপাদন প্রায় বন্ধ থাকায় বকেয়া বিদ্যুৎ বিলের টাকা পাওয়ার ক্ষেত্রেও চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইতিমধ্যেই রাজ্যে বিদ্যুৎ ক্ষেত্রে ক্ষতির পরিমান দেড়শো কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন। লকডাউনের মধ্যে রাজ্যে দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে চার হাজার ৯০০ মেগাওয়াটের মত রয়েছে বলে তিনি জানান। এরমধ্যে রাজ্যের বিদ্যুৎ কেন্দ্র গুলিতে দৈনিক তিন হাজার ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উতপাদন হচ্ছে। আর চুক্তি অনুযায়ী এনটিপিসি ও ডিভিসি র কাছ থেকে আবশ্যিক ভাবে রাজ্যকে এক হাজার ৬৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ কিনতে হয় বলে মন্ত্রী জানিয়েছেন। এই অবস্থায় সুষ্ঠ পরিষেবা দিতে প্রায় ২২ হাজার বিদ্যুতকর্মী রাজ্য জুড়ে কাজ করে চলেছেন।












Click it and Unblock the Notifications