বিজেপি সম্পর্কে সাবধান হোন রাজ্যবাসী! লিপস অ্যান্ড বাউন্ডস তদন্তে গতি বাড়ানো হোক: অধীর

লিপস এন্ড বাউন্ডস তদন্তে গতি বাড়ানোর দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। এদিন তিনি বলেন, ইডিকে আরও তদন্তের গতি বাড়াতে হবে। চোর ধরতে হবে। যারা যারা যুক্ত আছে তাদেরকে খুঁজে বের করে, সেই তদন্তে গতি আনা হোক, বহরমপুরে বলেছেন অধীর চৌধুরী।

এত পরিযায়ী শ্রমিকের মৃত্যু, অনেকেই আহত। রাজ্যে কাজ নেই তাই ভিন রাজ্য যেতে বাধ্য হচ্ছে। এব্যাপারে অধীর রঞ্জন চৌধুরী বলেন, শুধু মালদা নয়, মুর্শিদাবাদ-সহ পশ্চিমবঙ্গের সর্বত্র আজ পরিযায়ী শ্রমিকদের ভিড়। কাজের প্রয়োজনে ভারতবর্ষের যেমন বিভিন্ন রাজ্যে পরিযায়ীরা ছড়িয়ে পড়ছে, ঠিক একই ভাবে দেশের সীমানা ছাড়িয়ে ইতিমধ্যে বিদেশেও চলে যাচ্ছে তারা।

বিজেপি সম্পর্কে সাবধান হোন রাজ্যবাসী! লিপস অ্যান্ড বাউন্ডস তদন্তে গতি বাড়ানো হোক: অধীর

ঠকবাজ দিয়ে কাজ পেতে কারও জেল হচ্ছে আবার কারও মৃত্যু হচ্ছে তাদের মৃতদেহ পর্যন্ত নিয়ে আসা যাচ্ছে না রাজ্যে। পশ্চিমবঙ্গ সরকারকে করোনার সময় সতর্ক করা হয়েছিল এত যে পরিযায়ী শ্রমিক কাজ করে তা কেউই জানতেও পারত না।

প্রদেশে কংগ্রেস সভাপতি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পরিযায়ী শ্রমিকদের পরিসংখ্যান তৈরি করে তাদের জন্য একটি দপ্তর তৈরির দাবি করেছেন। তিনি এদিন বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের একবার দ্বিচারিতার অভিযোগ করেছেন।

তিনি কটাক্ষ করে বলেছেন দ্বিচারিতায় পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদেরকে খাতির করছেন, পুরোহিতদের খাতির করছেন। এগুলোর মানেটা কি? ধর্মীয় রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেন আবার বিজেপিও করে। তাই মন্দির গঠন করতে হবে মসজিদ গঠন করতে হবে। তিনি বলেন, দিদি দেখছেন ফুরফুরা শরিফকে তার লাইনে নেই।

অধীর চৌধুরী বলেন. পশ্চিমবঙ্গের মানুষের বিজেপি সম্পর্কে সাবধান হওয়াটা জরুরি। তিনি বলেন, আগামী দিনে এও দেখা যাবে মধ্যপ্রদেশে বিজেপি নেতা দরিদ্র মানুষের গায়ে যেমন পেচ্ছাপ করছে সেটা এখানেও দেখা যাচ্ছে। এখানেও বুলডোজার বাবার জন্ম হতে পারে। সেই কারণে পশ্চিমবঙ্গের মানুষকে বিজেপি সম্পর্কে সতর্ক করেছেন অধীর চৌধুরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+