বাগুইআটির ঘটনায় শিক্ষা! মুখ্যমন্ত্রীর ক্ষোভের পর এসপি-সিপিদের স্পষ্ট 'গাইডলাইন' ডিজির

বাগুইআটির ঘটনায় কার্যত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি এই ঘটনায় ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নাকি নবান্নে ঢুকেই বাগুইআটির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এমনকি কেন এমন ঘটনা ঘ

বাগুইআটির ঘটনায় কার্যত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি এই ঘটনায় ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নাকি নবান্নে ঢুকেই বাগুইআটির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এমনকি কেন এমন ঘটনা ঘটল? পুলিশ কি করছিল তা নিয়েও রাজ্য পুলিশের ডিজির কাছে জানতে চান বলে নবান্ন সূত্রে খবর।

এমনকি পরে প্রশাসনিক বৈঠকেও ডিজির সামনেই ঘটনা নিয়ে বিধাননগর কমিশনারেটের কমিশনারকে ধমক দেন প্রশাসনিক প্রধান।

বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি

বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন ক্ষোভের পরেই নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। সমস্ত এসপি ও সিপিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। মূলত বাগুইআটির ঘটনায় কমিশনারেট এবং জেলা পুলিশের মধ্যে যে কোনও সমন্বয় ছিল তা সামনে এসেছে। যার ফলে ১২ দিন ধরে মর্গেই পড়ে থাকে অপহৃত দুই ছাত্রের দেহ। আর এই বিষয়ে বাগুইআটি থাকা কিছুই জানতে পারেনি। এদিন বৈঠকে এই বিষয়ে এসপি ও সিপিদের স্পষ্ট বার্তা ডিজি দিয়েছেন বলেই খবর।

স্পষ্ট বার্তা দিয়েছেন ডিজি

স্পষ্ট বার্তা দিয়েছেন ডিজি

শুধু তাই নয়, বাগুইআটির মতো ঘটনা যাতে আগামীদিনে না ঘটে সে বিষয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন ডিজি দিয়েছেন বলেই খবর। শুধু তাই নয়, এই বৈঠকে বেশ কিছু নির্দেশিকাও দেওয়া হয়েছে বলে খবর। যেমন

১) এসপিদের সব সময়ের জন্য থানা গুলোর সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

২) মাঝে মধ্যেই জেলার ওসি/আইসিদের সঙ্গে বৈঠক করতে হবে এসপিদের।

৩) মাঝে মধ্যেই এসপিদের থানায় ভিজিট করতে হবে। প্রয়োজনে সারপ্রাইজ ভিজিট করতেও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

৪) ওসিদের/আইসিদের নির্দেশ দিতে হবে যে কোনও অভিযোগ আসলে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে। তেমন ঘটনা হলে ওসি/আইসিদের উপর মহলে জানাতে হবে বলেও এই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর।

 নির্দেশ রাজ্য পুলিশের ডিজির।

নির্দেশ রাজ্য পুলিশের ডিজির।

অন্যদিকে সামনেই দুর্গাপুজো। উৎসবের মেজাজে মেতে উঠবে সাধারণ মানুষ। এই বৈঠকে এই বিষয়েও আলোচনা হয়েছে বলে খবর। সেখানেও জেলা পুলিশ এসপি এবং সিপিদের বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। কোথাও যাতে কোনও রকম অশান্তি কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে সবরকম ভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেই খবর। যেভাবেই হোক পুজো অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে করতে হবে বলেও পুলিশ প্রশাসনকে নির্দেশ রাজ্য পুলিশের ডিজির।

বাগুইআটি নিয়ে কড়া মমতা

বাগুইআটি নিয়ে কড়া মমতা

বাগুইআটির ঘটনায় কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এই ঘটনায় জড়িতদের কড়া শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দেওয়া হয় সে বিষয়েও নির্দেশ দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+