আবার সেই টালিগঞ্জ যোগ, কুন্তল ঘোষের মতই অয়ন শীলের টাকা খেটেছে সিনেমা-সিরিয়ালেও
কুন্তল ঘোষের পর এবার অয়ন শীলের সঙ্গে টালিগঞ্জের যোগ পেলেন তদন্তকারীরা। জেরা করে তাঁরা জানতে পেরেছেন অয়ন শীলের টাকা বাংলা সিরিয়াল থেকে বাংলা সিনেমা সর্বত্র ব্যবহার হয়েছে। কালো টাকা সাদা করতেই মূলত গ্ল্যামার ওয়ার্ল্ডকে বেছে নিয়েছিলেন অয়ন শীল। এমনই মনে করছে তদন্তকারীরা।

অয়ন শীলের বান্ধবী
হৈমন্তীর মত আরও এক রহস্যময়ীর খোঁজ মিলেছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। এবার অয়ন শীলের সূত্র ধরেই সেই রহস্যময়ীর নাম জানতে পেরেছেন তদন্তকারীরা। অয়ন শীলের বান্ধবী শ্বেতা চক্রবর্তীর নাম জানতে পেরেছেন তদন্তকারীরা। শ্বেতা চক্রবর্তীর বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। পাণিহাটি পুরসভার কর্মী হওয়ার পাশাপাশি তিনি মডেলিংও করতেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। অয়ন শীলের গ্রেফতারির পর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিনোদনের জগতে অয়ন শীলের টাকার ব্যবহার
নিয়োগ দুর্নীতির কালো টাকা বিনোদনের দুনিয়ায় খাটিয়ে সাদা করতেন অয়ন সীল। কুন্তল ঘোষের মতই ছক কষে এগোতে শুরু করেছিলেন তিনি। নিয়োগ দুর্নীতিকে কুন্তল ঘোষ যোগে বলিউড তারকা বনি সেনগুপ্তের নাম যেমন প্রকাশ্যে এসেছে তেমনই একাধিক মডেল এবং অভিনেত্রীর নামও জানতে পেরেছিলেন তদন্তকারীরা। অয়ন শীলের ক্ষেত্রেও বিনোদন দুনিয়ার যোগ পাওয়া গিয়েছে। বাংলা সিনেমা থেকে টেলিভিশন সিরিয়াল একাধিক ক্ষেত্রে এয়ন শীলের টাকা খেেটছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

বাংলা সিনেমায় অয়ন শীলের টাকা
ইডি জেরায় জানতে পেরেছে পুরসভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিপুল টাকা অয়ন শীলের কোম্পানির মাধ্যমে সাদা করা হত। সেই টাকা আবার টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করেছেন অয়ন সীল। ২০২০ সালে নাকি একটি টেলি সিরিয়াল প্রোডাকশন হাউসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিলেন অয়ন শীল। এমনকী অয়ন শীল একটি সিনেমা তৈরিতেও টাকা ঢেলেছিলেন। ২০২১ সালে কাবাডি-কাবাডি নামে একটি সিনেমাতেও অয়ন শীলের টাকার ব্যবহার হয়েছিল।

ইম্পার সঙ্গে অয়ন শীলের যোগ
কুন্তল ঘোষ ইম্পার সদস্য না হলেও বাইরে থেকে টাকা ঢেলেছিলেন সিনেমা তৈরিতে। অভিনেতা বনি সেনগুপ্ত থেকে শুরু করে একাধিক টেলি অভিনেতা তাঁর ইভেন্টে কাজ করতেন। বনি সেনগুপ্তের মা দাবি করেছিলেন, তাঁর ছেলে কুন্তল ঘোষের কাছ থেকে একটি টাকাও নেননি। তদন্তকারীরা জানতে পেরেছিল ইম্পাট নির্বাচনেও কুন্তল ঘোষের টাকা খেটেছিল। আবার অয়ন শীলও ইম্পার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications