SSC verdict: মাথায় দেনার বোঝা, ২ মাস পরই ছিল বিয়ে! চাকরি হারিয়ে আত্মহত্যার চেষ্টা ক্যানিংয়ের ইতিহাস শিক্ষিকার
SSC Verdict: আর্থিক অনটন ছিল সঙ্গী। তার উপর যেন হঠাৎ মাথায় বাজ ভেঙে পড়ল। এসএসসি রায়ে চাকরি গিয়েছে ক্যানিংয়ের এক শিক্ষিকার। চাকরি চলে যেতেই তাঁকে চরম সামাজিক অপমানের শিকার হতে হয়েছে বলে অভিযোগ। অবশেষে চরম সিদ্ধান্ত নিলেন শিক্ষিকা। সুইসাইড লিখে আত্মহত্যার চেষ্টা ওই শিক্ষিকার। বরাতজোরে প্রাণ রক্ষা হয় তাঁর।
এসএসসি মামলায় ২০১৬ সালের নিয়োগের প্যানেল গোটাটাই বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে বৃহস্পতিবার চাকরি খোয়ান ক্যানিংয়ের রায়বাঘিনী হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা রুম্পা সিং। মেদিনীপুরের বাসিন্দা হলেও কর্মসূত্রে ক্যানিংয়ের নবপল্লীতে থাকতেন। বৃহস্পতিবার চাকরি বাতিলের খবর শুনেই ভেঙে পড়েন তিনি।

ভাড়াবাড়ির ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হন রুম্পা। সঙ্গে মেলে সুইসাইড নোটও। সেখানে মা বাবা ও প্রেমিকের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। মাথায় অনেক দেনার বোঝা ছিল বলেও জানা যায়। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল বলেও জানা গিয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সিসিইউতে চিকিৎসাধীন রুম্পা। তাঁর হবু স্বামী জানান, "গতকাল চাকরি চলে যেতেই পাওনাদারেরা এসে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। আমি সেসময় বাড়িতে ছিলাম না। অপমান সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নেয়। আমার সঙ্গে রেজিস্ট্রি হয়েছে। ২ মাসের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল।"
অন্যদিকে, সুপ্রিম কোর্টের এসএসসি রায়ে এক ধাক্কায় বাঁকুড়ার বিভিন্ন স্কুলগুলিতে কমে গেল শিক্ষকের সংখ্যা। বাঁকুড়া মিউনিসিপাল হাই স্কুলের প্রধান শিক্ষক জানান, স্কুলে এমনিতেই শিক্ষকদের সংখ্যা যথেষ্ট কম। তার উপর আরও দু'জন শিক্ষক সুপ্রিম কোর্টের এই রায়ে চাকরি হারিয়েছেন। ফলে আরও কিছুটা সমস্যায় পড়তে হল। এই অবস্থায় যোগ্যদের পাশে থাকার বার্তা দিয়ে এদিন বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি সমর্থিত ভারতীয় যুব মোর্চা।
বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে বৃহস্পতিবার মিছিল শেষে বাঁকুড়া শহরের মাচানতলায় রাস্তার উপর বসে পড়েন ওই সংগঠনের নেতাকর্মীরা। রাজ্য সরকারকে দায়ী করে স্লোগান দিতে থাকেন তাঁরা। গোটা ঘটনাকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে তোপ বিক্ষোভকারীদের। চাকরি চলে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন ভারতীয় জনতা যুব মোর্চার বাঁকুড়া জেলা কমিটির সভাপতি সুদর্শন দে।
-
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি












Click it and Unblock the Notifications