Special Train From Sealdah: শামিল হন রথ যাত্রায়! কটক, ভুবনেশ্বর-খুরদা রোডে ছুটবে স্পেশাল এই ট্রেন
Special Train From Sealdah: আগামী রবিবার রথযাত্রা। উৎসবে মাতবে গোটা দেশ। আর এই রথযাত্রা উপলক্ষে পূর্ব রেলওয়ে (EASTERN RAILWAY) শিয়ালদহ ও খুরদা রোড এবং মালদা টাউন ও মালতীপতপুরের মধ্যে বিশেষ ট্রেন (EASTERN RAILWAY T০ Run Special trains) চালাবে। বেশি সংখ্যায় মানুষ যাতে রথের উৎসবে সামিল হতে পারেন সেজন্যই এই ব্যবস্থা ভারতীয় রেলের।
ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্পেশাল এই ট্রেনের মাধ্যমে অতিরিক্ত বহু বার্থের ব্যবস্থা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল (Special Train From Sealdah)।

- Special Train From Sealdah: কখন স্পেশাল এই ট্রেন ছুটবে?
০৩১০১ শিয়ালদহ - খুরদা রোড স্পেশাল ০৬.০৭.২০২৪ এবং ১৩.০৭.২০২৪ (0২ ট্রিপ) তারিখে (Special Train From Sealdah) শিয়ালদহ থেকে ০০:০৫ টায় (রাত ১২:০৫ মিনিট) ছাড়বে এবং একই দিনে সকাল ০৮:৩০ টায় খুরদা রোডে পৌঁছবে । ০৩১০২ খুরদা রোড - শিয়ালদহ স্পেশাল ০৬.০৭.২০২৪ এবং ১৩.০৭.২০২৪ (0২ ট্রিপ) তারিখে খুরদা রোড থেকে ১৬:৪০ টায় (বিকেল ০৪:৪০ মিনিট) ছাড়বে এবং পরের দিন ০২:০০ টায় (রাত ২টো ) শিয়ালদহ পৌঁছবে।
- Special Train From Sealdah: কোথায় কোথায় থামবে
ট্রেনটি আন্দুল, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে উভয় যাত্রাপথেই (Special Train From Sealdah) থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে।
০৩৪১৯ মালদা টাউন - মালতীপতপুর স্পেশাল ০৪.০৭.২০২৪ এবং ১১.০৭.২০২৪ (0২ ট্রিপ) তারিখে মালদা টাউন থেকে সকাল ০৯:৩০ টায় ছাড়বে এবং পরের দিন ০৩:৫৫ টায় (ভোর রাত ০৩:৫৫ মিনিট) মালতীপতপুর পৌঁছাবে । ০৩৪২০ মালতীপতপুর - মালদা টাউন স্পেশাল ০৫.০৭.২০২৪ এবং ১২.০৭.২০২৪ (0২ ট্রিপ) তারিখে সকাল ০৬:০০ টায় মালতীপতপুর থেকে ছাড়বে
ও ট্রেনটি একই দিনে ২৩:৪৫ টায় (রাত ১১:৪৫ মিনিট) মালদা টাউন স্টেশনে পৌঁছাবে। ট্রেনটি (Special Train From Sealdah) রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, অন্ডাল, আসানসোল, আদ্রা, বনপুরা, মেদিনীপুর, হিজলি, বালেশ্বর , ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে উভয় যাত্রাপথেই থামবে।
রেলের দেওয়া বিজ্ঞপ্তি সম্পূর্ণ তুলে ধরা হয়েছে।
- ট্রেনটিতে স্লিপার ক্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকবে
০৩১০১ শিয়ালদহ-খুরদা রোড স্পেশাল এবং ০৩৪১৯ মালদা টাউন-মালতীপতপুর স্পেশালের বুকিং পাওয়া যাবে পিআরএস ও ইন্টারনেটের মাধ্যমে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভারতীয় রেলের কন্ট্রোল রুম কিংবা রেলের বিশেষ অ্যাপ দেখতে পারেন।












Click it and Unblock the Notifications