Indian Railway: বৈষ্ণো দেবী থেকে বৃন্দাবন, অযোধ্যা! সস্তায় ঘোরাতে বাংলা থেকে ছাড়বে বিশেষ ট্রেন
Indian Railway: মনে ভ্রমনের প্রবল ইচ্ছা। কিন্তু বেড়াতে যাওয়ার ক্ষেত্রে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে আর্থিক সঙ্কট! আর সেই কারনে ইচ্ছা পূরণ হচ্ছে না। আর এই সমস্ত মানুষদের দীর্ঘ দিনের দাবি ছিলো সরকারি ভাবে এমন প্যাকেজ তৈরি করা হোক, যার খরচ সাধ্যের মধ্যে হয়।
ওই সকল মানুষদের ভ্রমণ এবং তীর্থ দর্শনের ইচ্ছা পূরণ করতে 'উত্তর ভারত রামলাল দর্শন' নামে আকর্ষণীয় একটি প্যাকেজ ট্যুর নিয়ে এল ভারতীয় রেলের (Indian Railway) অধিনস্ত সংস্থা আইআরসিটিসি (IRCTC)। আগামী ২৪ জুন 'ভারত গৌরব স্পেশাল' ট্যুরিস্ট ট্রেনের (Bharat Gaurav Tourist Train Packages) মাধ্যমে শুরু হচ্ছে আকর্ষণীয় এই প্যাকেজ ট্যুর।'

সম্প্রতি আইআরসিটির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। যেখানে এই বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হয়। আইআরসিটির গৌহাটির ট্যুরিজম ডিপার্ডমেন্ট সিনিয়ার এক্সিকিউটিভ বিশ্বঞ্জন সাহা জানান, এই ট্যুরে মাতা বৈষ্ণো দেবী, হরিদ্বার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন, অযোধ্যাকে রাখা হয়েছে। সম্পুর্ন ট্যুর ৮ রাত্রি ৯ দিনের। এমনটাই জানিয়েছেন সিনিয়ার এক্সিকিউটিভ বিশ্বঞ্জন সাহা।
তিনি আরও জানিয়েছেন, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বিশেষ এই ট্রেন ছাড়বে। কথা অনুযায়ী, বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়ে সেই ট্রেন ফের নিউ জলপাইগুড়ি স্টেশনেই ফিরিয়ে আনা হবে। যেহেতু এই ট্রেনে চেপে তীর্থ স্থান দর্শনের সুযোগ পাবেন বয়স্ক মানুষরা, তাই তাদের জন্য ট্রেনে প্যারামেডিক্যাল টিম থাকবে। থাকবে নিরাপত্তা ব্যবস্থাও।
শুধু তাই নয়, উত্তরপুর্ব ভারতে রাজ্য গুলি থেকে যারা এই ট্যুরে আসবেন, তাদের এনজেপিতে আসার জন্য টিকিটের ব্যবস্থাও কর হবে বলে জানানো হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications