Kaushiki Amavasya-Train: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যেতে স্পেশাল ট্রেন দিল রেল, কোন কোন স্টেশন থেকে ওঠা যাবে?
Kaushiki Amavasya-Train: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিপীঠের মধ্যে একটি তারাপীঠ (Tara pith)। মা তারা'র টানে গোটা বছর ধরেই মানুষ তারাপীঠে ভিড় জমান। আর অমাবস্যা হলে তো কথাই নেই। উপচে পড়ে সেই ভিড়। তবে এবারের অমবস্যা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আগামী সোমবার ১৬ ভাদ্র অর্থাৎ ২ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার (Kaushiki Amavasya) তিথি। অন্তত্য গুরুত্বপূর্ণ একটি দিন। কয়েক লাখ ভক্ত সমাগম ঘটে এই শক্তিপীঠে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হয় এই তীর্থক্ষেত্রে। ভক্তদর বড় অংশ বিভিন্ন ট্রেনে (Kaushiki Amavasya-Train) চেপেই তারাপীঠে যান।

দূরপাল্লার ট্রেনগুলিতে একেবারে লম্বা ওয়েটিং লিস্ট থাকে। বিপুল এই ভিড় সামাল দিতে পূর্ব রেলওয়ের তরফে কৌশিকী অমাবস্যায় বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত। হাওড়া থেকে রামপুরহাট এবং রামপুরহাট থেকে হাওড়ার মধ্যে বিশেষ ট্রেন চালানো (Kaushiki Amavasya-Train) হবে। ইতিমধ্যে পূর্ব রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনে এই ট্রেন (Kaushiki Amavasya-Train) চালানো হবে। আগামী সোমবার অর্থাৎ (২.০৯.২০২৪), মঙ্গলবার (৩.০৯.২০২৪) এবং বুধবার (৪.০৯.২০২৪) এই তিনদিন স্পেশাল এই ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। হাওড়া থেকে রামপুরহাট এবং রামপুরহাট থেকে হাওড়ার মধ্যে স্পেশাল এই ট্রেন চালানো হবে বলেও জানানো হয়েছে পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী।
Kaushiki Amavasya-Train: কখন ছাড়বে সেই ট্রেন?
কৌশিকী অমাবস্যা উপলক্ষে কয়েক লাখ মানুষের জমায়েত হয় তারাপীঠে (Kaushiki Amavasya-Train)। পুজো দেন তারা মা'কে। সকালেই যাতে ভক্তরা সেখানে পৌঁছতে পারে, সেজন্য স্পেশাল ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল ৫:৪৫ টায় ছাড়বে। সেদিনই রামপুরহাট পৌঁছবে সকাল ৯:৫০ মিনিটে। সেদিনই রামপুরহাট-হাওড়া স্পেশাল ট্রেনটি চালানো হবে। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বেলা ১১:৩২ মিনিটে রামপুরহাট থেকে স্পেশাল ট্রেনটি ছাড়বে হাওড়ার উদ্দেশ্যে। সেই মতো বিকাল ৩:৫৫ মিনিটে ট্রেনটি পৌঁছবে।
Kaushiki Amavasya-Train: একাধিক স্টপেজ -
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া থেকে রামপুরহাট যেতে শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর (শান্তিনিকেতন) এবং সাঁইথিয়া স্টেশনগুলিতে থামবে। একই ভাবে রামপুরহাট থেকে হাওড়ার উদ্দেশ্যে আসার সময়েও এই স্টপেজ মিলবে। স্পেশাল ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণীর কোচের ব্যবস্থা দেবে রেল (Kaushiki Amavasya-Train)।
বলে রাখ প্রয়োজন, সোমবার ১৬ ভাদ্র অর্থাৎ ২ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা সকাল থেকে পড়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications