এবার তৃণমূলের হয়ে প্রচারে 'বাংলার মেয়ে', বাবুল সুপ্রিয়র কেন্দ্রে প্রচার শুরু
বিজেপির হয়ে জোরদার প্রচার শুরু করেছেন বাংলার ছেলে মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। তাঁর রোড-শোগুলিতে ব্যাপক সাড়া পড়েছে। এবার তৃণমূল (trinamool congress) প্রচারে নামাতে চলেছে, বাংলার এক মেয়েকে। বাংলায় অভিনয় শু
বিজেপির হয়ে জোরদার প্রচার শুরু করেছেন বাংলার ছেলে মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। তাঁর রোড-শোগুলিতে ব্যাপক সাড়া পড়েছে। এবার তৃণমূল (trinamool congress) প্রচারে নামাতে চলেছে, বাংলার এক মেয়েকে। বাংলায় অভিনয় শুরু করেও তিনি মুম্বইবাসী এবং সমাজবাজী পার্টির সাংসদ। তিনি হলেন জয়া বচ্চন (jaya bachchan)। এদিনই তিনি কলকাতায় আসছেন বলে জানা গিয়েছে।

রবিবার সন্ধেয় আসছেন কলকাতায়
জানা গিয়েছে জয়া বচ্চন, রবিবার সন্ধেয় কলকাতায় আসছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, তিনি সোমবার বিকেল সাড়ে তিনেটই তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হবেন। এরপর বিকেল সাড়ে পাঁচটায় তিনি টালিগঞ্জে প্রচার শুরু করবেন। প্রসঙ্গত টালিগঞ্জে তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী কাছের বলে পরিচিত অরূপ বিশ্বাস। অন্যদিকে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। আর সিপিএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ।

৫-৮ এপ্রিল তৃণমূলের হয়ে প্রচার
তৃণমূল সূত্রে খবর, ৫-৮ এপ্রিল তৃণমূলের হয়ে প্রচার করবেন জয় বচ্চন। এরমধ্যে ৬ এবং ৭ এপ্রিল তিনি চারটি রোড শো করবেন তৃণমূল প্রার্থীদের সমর্থনে। এছা়ড়াও তিনি তৃণমূলের প্রচার সভাতেও হাজির থাকতে পারেন বলে জানা গিয়েছে।

বাংলা নিজের মেয়েকেই চায়
ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই তৃণমূল নতুন স্লোগান নিয়ে নেমেছে বাংলা তার নিজের মেয়েকেই চায়। মা মাটি মানুষ হোক কিংবা বদলা নয় বদল চাই, তৃণমূল নানা স্লোগান এর আগে জনপ্রিয় হয়েছে। কর্পোরেট ধাঁচে তৃণমূলের এই স্লোগানের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছিল। বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করতে বহিরাগত শব্দে জোর দিয়েছে তৃণমূল। পাশাপাশি এই স্লোগানের মাধ্যমে বোঝানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তথা ঘরের মেয়ের কোনও বিকল্প নেই।

মিঠুনের মোকাবিলায় অস্ত্র
২৫ মার্চ প্রথমবার এই রাজ্যে বিজেপির হয়ে রোজ শো করেন মিঠুন চক্রবর্তী। তারপর ২৯ ও ৩০ মার্চ। শুভেন্দু অধিকারী সহ অন্য বিজেপি প্রার্থীদের হয়ে। বিশেষ করে গ্রামীণ কেন্দ্রগুলিতে মিঠুনের এই প্রচারে ব্যাপক সাড়া পেয়েছে বিজেপি। সেই রোড শোগুলিতে মিঠুন বারবারই বলছেন বিজেপিই আসছে ক্ষমতায়। এবার তাঁরই বিকল্প হিসেবে বাংলার মেয়ে হিসেবে তুলে ধরা হচ্ছে জয়া বচ্চনকে।

কলকাতার রাস্তায় হাঁটতে পারেন মোদী
কলকাতায় রোড শো নয়, পায়ে হাঁটতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর এমনটাই। সাধারণভাবে প্রতি সপ্তাহেই বাংলার আসছেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখা গেলেও তবে নিরাপত্তাজনিত কারণে রোডশোতে দেখা যায়নি। তবে এবার তাঁকে দেখা যেতে পারে কলকাতা বন্দর কিংবা চৌরঙ্গী কেন্দ্রে। তার আগে অবশ্য ভোটের দিনগুলিতেই তাঁর সভা রয়েছে রাজ্যে। তৃণমূল ইতিমধ্যেই ভোটের দিনগুলিতে রাজ্যে মোদীর সভা নিয়ে প্রশ্ন তুলেছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications