সোশ্যাল মিডিয়ায় নাম বদলের পরেই বৈশাখীর জন্য বড় সিদ্ধান্ত শোভনের
সোশ্যাল মিডিয়ায় নাম বদলের পরেই বৈশাখীর জন্য বড় সিদ্ধান্ত শোভনের
গতকালই সোশ্যাল মিডিয়ায় নাম বদল করেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তারপরেই বড় সিদ্ধান্ত নিলেন শোভন চট্টোপাধ্যায়। তিনি তাঁর স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দান করেছেন শোভন চট্টোপাধ্যায়। গতকালই সোশ্যাল মিডিয়ায় বৈশাখী শোভন ব্যানার্জি নাম লেখেন তিনি। তিনি প্রথম পোস্টে লেখেন আমি থেকে আমরারা পথ চলা শুরু।

সোশ্যাল মিডিয়ায় নাম বদল
সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নাম পোস্ট করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় নামে। তারপরেই শোরগোল পড়ে গিয়েেছ রাজনৈতিক মহলে। তাহলে কী পাকাপাকি ভাবেই শোভনের সঙ্গে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হলেন বৈশাখী এই নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। যদিও বৈশাখী বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন শোভন বাবু সোশ্যাল মিডিয়ায় সচ্ছন্দ নন। সেকারণেই সোশ্যাল তাঁর নাম জুড়ে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

বৈশাখীর ফেসবুক পোস্ট
নাম বদলের পরেই সোশ্যাল মিিডয়ায় পোস্ট করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে তিনি লিখেছেন আমি থেকে আমরার যাত্রা শুরু। এবার থেকে এই অ্যাকাউন্ট থেকেই শোভন চট্টোপাধ্যায় ফেসবুক লাইভ করতে পারবেন বলে জানিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিকে বৈশাখীর এই ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ এখনও রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয়নি শোভনবাবুর। বিবাহ বিচ্ছেদের মামলা চলছে।

বৈশাখীর নামে সম্পত্তি
শোনা যাচ্ছে বৈশাখীর নামে সব সম্পত্তি লিখে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর স্থাবর এবং অস্থাবর সব সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। এমনই খবর শোনা যাচ্ছে। যদিও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তেমন স্পষ্ট করে কিছু বলতে চাননি। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

তৃণমূলে ফেরার জল্পনা
ভোটের আগেই বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়েছিলেন শোভন-বৈশাখী। নারদ কাণ্ডে শোভনের গ্রেফতারির পর তৃণমূলে নেতাদের সঙ্গে ফের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে শোভনবাবুর। এসএসকেএম হাসপাতালে মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গেই ভর্তি ছিলেন। তখন থেকেই নতুন করে তৃণমূলের সঙ্গে দূরত্ব মিটতে শুরু করে। কয়েকদিন আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন শোভন-বৈশাখী। পার্থ চট্টোপাধ্যায়ের মােয়র মৃত্যুর খবর পেয়ে সেখানে গিয়েছিলেন। তারপরেই জল্পনা শুরু হয়েছিল তাহলে কী ফের তৃণমূলেই ফিরছেন তাঁরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ











Click it and Unblock the Notifications