মমতার সঙ্গে ‘আবার দেখা’ শোভন-বৈশাখীর, ‘ঘরওয়াপসি’র জল্পনায় ফের জোর চর্চা শুরু
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক পেয়েই শোভন ছুটেছিলেন ভাইফোঁটা নিতে। তারপরই ফের কাছাকাঠি আসা দিদি আর ভাই শোভনের।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক পেয়েই শোভন চট্টোপাধ্যায় ছুটেছিলেন ভাইফোঁটা নিতে। তারপরই ফের কাছাকাঠি আসা দিদি আর ভাই শোভনের। এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই অনুষ্ঠানে দেখা গেল শোভন চট্টোপাধ্যায়কে। এদিনও তাঁর সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ২৫তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দর্শকাসনে বসে শোভন-বৈশাখী।

শোভনের ঘরওয়াপসি নিয়ে জল্পনা
কালীঘাটের বাড়িতে শোভনের যাওয়ার পর থেকেই তাঁর ঘরওয়াপসি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তারপরই শোভনের সুরক্ষায় নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। বিজেপিতে নাম লেখানো প্রাক্তন তৃণমূলীকে এভাবে নিরাপত্তা ফিরিয়ে দেওয়ায় জল্পনা তুঙ্গে ওঠে।

তৃণমূলের বিধায়কদের বৈঠকে যাননি শোভন
রাজনৈতিক মহলের ধারণা ছিল, ৭ নভেম্বর তৃণমূলের বিধায়কদের বৈঠকেই শোভন যোগ দিতে পারেন। শোভন অবশ্য ৭ নভেম্বর তণমূলের বৈঠকে আসেননি। তার ২৪ ঘণ্টার মধ্যে তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে যোগ দিলেন। তিনি বিজেপিতে যোগ দিলেও এতদিন বিজেপির কোনও দলীয় কর্মসূচিতে যোগ দেননি।

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে
তৃণমূল বা শোভন চট্টোপাধ্যায়ও এই ঘরওয়াপসি নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে। তবে তাঁকে রাজনৈতিক কর্মসূচিতে দেখা না গেলেও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল তৃণমূল নেতা-নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এর আগে তৃণমূল নেতার বাড়িতে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানেও যান শোভন-বৈশাখী। সেখানে যান আর এক তৃণমূল-ত্যাগী বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা।












Click it and Unblock the Notifications