মমতার হিসাবও মিলবে না বুদ্ধদেবের মতোই! একুশে ২০১১-র পুনরাবৃত্তির জল্পনা শোভনের
মমতার হিসাবও মিলবে না বুদ্ধদেবের মতো! একুশে ২০১১-র পুনরাবৃত্তির জল্পনা শোভনের
মমতার হিসাবও মিলবে না এবার। তাঁর অবস্থাও হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মতো। অর্থাৎ ২০১১-র পুনরাবৃত্তি হতে চলেছে ২০২১-এ। এবার শুধু চরিত্র বদল হতে চলেছে মাত্র। সেবার বিদায় হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের, এবার হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর ১০ বছরের তৃণমূল সরকারকে সরিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।

মমতার বিদায়ের এই বার্তা শোভনের
মমতার বিদায়ের এই বার্তা দিলেন একদা তাঁর ঘনিষ্ঠ স্নেহের কানন শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম থেকে প্রার্থী ঘোষণার পর সদ্য বিজেপিতে সক্রিয় হওয়া শোভন চট্টোপাধ্যায়ই সাফ জানিয়ে দিলেন, বুদ্ধদেবের মতো মমতা বন্দ্যোপাধ্যায়েরও হিসাব মিলবে না এবার।

‘মমতা উইল বি পেড বাই দেয়ার ওন কয়েন’
শোভনের কথায়, ২০১১ সালে বুদ্ধদেববাবুর উক্তি ছিল 'দে উইল বি পেড বাই দেয়ার ওন কয়েন।' এখন হিসেবে উল্টে গিয়েছে। 'মমতা উইল বি পেড বাই দেয়ার ওন কয়েন।' অর্থাৎ বুদ্ধদেববাবুকে যেমন মূল্য চোকাতে হয়েছিল তিনি বুঝতেও পারেননি। তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়কেও মূল্য চোকাতে হবে। কোনও হিসেবই পাবেন না।

কোথায় শক্ত মাটি, কোথায় চোরাবলি বুঝছেন না মমতা
শোভন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই বলে দিচ্ছে তিনি বিভ্রান্তির শিকার। তাই তিনি নন্দীগ্রামে দাঁড়াতে মনস্থ করেছেন। ভবানীপুরের মানুষের উপর তাঁর আস্থা নেই প্রমাণ হয়ে গিয়েছে। তিনি বুঝতে পারছেন না পায়ের তলার মাটিটা কোথায় শক্ত, কোথায় চোরাবলি রয়েছে, মানুষ কীভাবে সরে গিয়েছে। ওনার সিদ্ধান্ত দিয়েই উনি তা প্রমাণ করছেন।

মমতার সিদ্ধান্ত আস্থাহীনতার প্রতীক, বললেন শোভন
শোভন মনে করেন, ভোটো কী হবে, কে জিতবে তা কেউ আগে থেকে বলতে পারে না। এ জন্য মানুষের উপর আস্থা রাখতে হয়। সেই আস্থা চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে মাটি তাঁকে দুবার জিতিয়েছিল, সেই মাটিকেই তিনি বঞ্চিত করছেন। তাঁর সিদ্ধান্ত আস্থাহীনতার প্রতীক। এভাবে আস্থা হারালে বাংলার মাটি তাঁর পায়ের তলা থেকে সরে যাবে।












Click it and Unblock the Notifications