জৌলুস গেলেও পুজোর বনেদিয়ানা ফিকে হয়নি মনোহলী জমিদার বাড়িতে
দুর্গাপুজোর ইতিহাস ঘাঁটলে দক্ষিণ দিনাজপুরের মনোহলীর জমিদার বাড়ির দুর্গাপুজোর উল্লেখ মিলবে। এই জমিদারির পত্তন করেছিলেন তারাচাঁদ বন্দোপাধ্যায়।
দুর্গাপুজোর ইতিহাস ঘাঁটলে দক্ষিণ দিনাজপুরের মনোহলীর জমিদার বাড়ির দুর্গাপুজোর উল্লেখ মিলবে। এই জমিদারির পত্তন করেছিলেন তারাচাঁদ বন্দোপাধ্যায়। দুর্গাপুজোর সূচনা করেন রমেশ চন্দ্র বন্দোপাধ্যায় ও যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কালের নিয়মে জমিদারি এখন নিশ্চিহ্ন প্রায়। ঠাকুর দালানে এখন ঘুঘু চড়ে বেরায়। খসে পড়ছে দালানের চাঙর।

কিন্তু দুর্গাপুজোয় কোনও পরিবর্তন হয়নি। ১২৭ বছরের পুরনো এই দুর্গাপুজো এখন জমিদারির গণ্ডি পেরিয়ে সর্বজনীন দুর্গাপুজোয় পরিণত হয়েছে। শরিকদেরও দেখা পাওয়া যায় না। মনোহলী গ্রামের বাসিন্দারা এখন এই জমিদার বাড়ির পুজোকে সর্বজনীন পুজোয় পরিণত করেছেন। তৈরি হয়েছে পুজো কমিটি। তারাই জমিদার বাড়ির চিরাচরিত রীতি ও প্রথা মেনে পুজো করে থাকেন।
জানা যায় জমিদার ঘরানা থাকাকালীন তপন এলাকার আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ এই পুজো দেখতে আসতেন । এবং পুজোতে অংশগ্রহণ করতেন সেই সময় পুজোর কটাদিন এলাকার কারো বাড়িতেই রান্না হত না সকলেই জমিদারের অতিথি হিসেবে জমিদার বাড়িতে অন্ন গ্রহন করতেন। এখন সেই এলাহি আয়োজন না হলেও গ্রামবাসীরা মিলিত ভাবে পুজো করে থাকেন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications