করোনার টেস্ট করাতেও লাগছে প্রভাবশালীর ফোন! মৃতের পরিবারের পাশে সৌরভ

এবার করোনায় মৃতের পরিবারের পাশে সৌরভ গাঙ্গুলি। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের দাবি করে থাকেন।

এবার করোনায় মৃতের পরিবারের পাশে সৌরভ গাঙ্গুলি। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের দাবি করে থাকেন। সঙ্গে জেলায়ও করোনা চিকিৎসা পর্যাপ্ত বলেও দাবি তাঁর। যদিও বাস্তবে উঠে আসছে অন্য তথ্য। প্রয়াত করোনা রোগীর পরিবারের করোনা পরীক্ষা করানোর জন্য ফোন করতে হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু চুঁচুড়ার সৌরভ বসুর

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু চুঁচুড়ার সৌরভ বসুর

চুঁচুড়ার বাসিন্দা সৌরভ বসু করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ব্যান্ডেল ইএসআই হাসপাতালে। রবিবার ২৬ জুলাই ভোররাতে মারা যান তিনি। বাড়িতে রয়েছেন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও ৯০ বছরের শাশুড়ি। অভিযোগ, অনেক বেলা পর্যন্ত তাঁদের বাড়ি স্যানিটাইজ করতে কেউ আসেনি। জনপ্রতিনিধি-সহ প্রশাসনের অনেককে ফোনে পাওয়া যায়নি। অনেক পরে আত্মীয়দের পরিচিতি কাজে লাগিয়ে বাড়ি স্যানিটাইজ করা হয়।

করোনায় মৃত্যুর পরেও বাড়ির কারও করোনা পরীক্ষা না করানোর অভিযোগ

করোনায় মৃত্যুর পরেও বাড়ির কারও করোনা পরীক্ষা না করানোর অভিযোগ

এক্ষেত্রে বাড়ির কারও করোনা পরীক্ষার উদ্যোগ দেখা যায়নি প্রশাসনের তরফে। তার মধ্যে বাড়িতে একজনের জ্বর, কাশি রয়েছে। এ ক্ষেত্রেও সন্ধ্যা অবধি কারও সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ।

সৌরভের ফোনে ব্যবস্থা

সৌরভের ফোনে ব্যবস্থা

অবশেষে ওই পরিবারের এক নিকটাত্মীয়র কাছ থেকে খবর পান সৌরভ গাঙ্গুলি। তিনি ফোন করেন হুগলি সদরের মহকুমাশাসককে। মহারাজের ফোনের পরই বদলায় পরিস্থিতি। ওই পরিবারকে জানানো হয়, সোমবার সকলের করোনা পরীক্ষার বন্দোবস্ত করা হবে। বিপদে বন্ধু হিসেবে দাঁড়ানো মহারাজের এই মানবিক মুখের জন্য তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই পরিবার ও তাঁদের আত্মীয়রা।

সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল

সৌরভের পরিবারের পাশে আরেক সৌরভের দাঁড়ানোর ঘটনা জনসমক্ষে আসুক চাননি মহারাজ। কিন্তু ওই পরিবার ও তাঁদের আত্মীয়রা দাদার মহানুভবতা, দৃষ্টান্ত স্থাপনের কথা সোশ্যাল মিডিয়া মারফত জানিয়েছেন অবশ্যই কৃতজ্ঞতা জানিয়ে। এরপরেই খবর ভাইরাল হয়ে যায়।

এই ঘটনা প্রশ্ন তুলছে, রাজ্য প্রশাসনে কেন এই উদাসীনতা? করোনা পরীক্ষা করানোর জন্য কেন সৌরভ গাঙ্গুলি কিংবা অন্য কোনও প্রভাবশালী কারও ফোন লাগবে? এক্ষেত্রে সাধারণ মানুষ কোথায় যাবেন, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+