বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি ঘিরে ধন্ধুমার ধর্মতলাতে, মহামারী আইনে গ্রেফতার শীলভদ্র, সৌমিত্র খাঁ
একদিকে আজ তৃণমূলের খেলা হবে দিবস। অন্যদিকে পাল্টা বিজেপির তরফেও কর্মসূচী রাখা হয়েছিল। বেলা একটা থেকে পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচী পালন করার কথা ছিল বিজেপির। সেই মতো সকাল থেকে চলছিল প্রস্তুতি। হঠাত করে বিশাল পুলিশবাহিনী
একদিকে আজ তৃণমূলের খেলা হবে দিবস। অন্যদিকে পাল্টা বিজেপির তরফেও কর্মসূচী রাখা হয়েছিল। বেলা একটা থেকে পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি পালন করার কথা ছিল বিজেপির। সেই মতো সকাল থেকে চলছিল প্রস্তুতি। হঠাত করে বিশাল পুলিশবাহিনী বিজেপির এই কর্মসূচি ঘিরে ফেলে বলে অভিযোগ।

শুধু তাই নয়, ধর্মতলা চত্বর থেকে সাংসদ সৌমিত্র খাঁ এবং প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্তকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
আজ ১৬ অগস্ট খেলা দিবস পালন করছে তৃণমূল। সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ফুটবল খেলা চলছে। কার্যত করোনা বিধিকে অনেক জায়গাতে মানা হচ্ছে না বলে অভিযোগ। যদিও প্রথম দিন থেকে খেলা হবে দিবস নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়ে আসছিল বিজেপি।
এমনকি খেলা হবে দিবসের দিন পরিবর্তন করা নিয়েও রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার এই ঘটনাকে সামনে রেখে বিজেপির তরফে এই খেলা হবে দিবসের প্রতিবাদ জানিয়ে আসা হচ্ছিল। কিন্তু এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনও বক্তব্য রাখেনি। যার পাল্টা হিসাবে রানি রাসমণিতে পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচী পালনের ডাক দেয় বঙ্গ বিজেপি নেতৃত্ব।
একে একে সমস্ত বিজেপি নেতারাও আসা শুরু করেছিলেন। বারাকপুরের প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্ত, সাংসদ সৌমিত্র খাঁ সহ একাধিক বিজেপি নেতারা আসা শুরু করে। কিন্তু হঠাত করে পুলিশ পুরো এলাকা ঘিরে নেয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে সাংসদ সৌমিত্র খাঁ এবং প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্তকে রীতিমত চ্যাং ধোলা করে পুলিশের গাড়িতে তোলা হয় বলে অভিযোগ। কার্যত ধন্ধুমার ঘটনা ঘটে যায়।
পুলিশ সূত্রের খবর, মহামারী আইনে তাঁদের গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, বিজেপির কর্মসূচি যেখানে ছিল সেখানে নোটিশ ঠাঙ্গিয়ে দিয়ে যাওয়া হয়। পরিষ্কার ভাবে তাতে বলে দেওয়া হয়েছে যে মহামারী আইন বলবত রয়েছে। ফলে কোনও জমায়েত করা যাবে না। আর এখানেই প্রশ্ন বিজেপি নেতা কল্যাণ চৌবের।
তাঁর দাবি, করোনাকে ভুলে গোটা রাজ্যে তৃণমূলের ফুটবল খেলা চলছে। সেখানে মহামারী আইন কার্যকর হচ্ছে না? একটা শান্তিপূর্ণ কর্মসূচি পুলিশের তাণ্ডব মানা যাচ্ছে না বলে দাবি তাঁর। তবে এই কথা বলতে বলতে তাঁকেও পুলিশ গ্রেফতার করে।
এই ঘটনার পর বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, আমরা প্রথমদিন থেকে বলে এসেছি রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। সেটাই ফের একবার প্রমাণিত হল।
এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। তাঁদের হুমকি, কর্মসূচি হবেই।












Click it and Unblock the Notifications