বিকেল থেকে আচমকা 'নিখোঁজ' মুকুল রায়! রাতে খোঁজ মিলল দিল্লিতে

খোঁজ মিলছে না মুকুল রায়ের! বিকেলের পর থেকে তাঁর খোঁজ মিলছে না বলে জানা গিয়েছে। আর তা ঘিরে শুরু হয়েছে জল্পনা। একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি কোথায় গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইতিমধ্যে এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এয়ারপোর্ট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এমনকি বীজপুর থানাতেও বাবার নিখোঁজের বিষয়ে অভিযোগ জানাবেন বলে জানা গিয়েছে।

বিকেল থেকে আচমকা নিখোঁজ মুকুল রায়!

শুভ্রাংশুর কথা অনুযায়ী, মুকুল রায়কে নাকি দুটি ছেলে নিয়ে বের হয়। কিন্তু কোথায় গিয়েছে তাঁর জানা নেই বলেই দাবি শুভ্রাংশুর। কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার পরেই জেডের মতো নিরাপত্তা দেওয়া হয়। আশেপাশে একাধিক নিরাপত্তা কর্মী মোতায়েন।

সেখানে দাঁড়িয়ে কীভাবে নজর এড়িয়ে বেরিয়ে পড়লেন মুকুল রায় তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সংবাদমাধ্যমের দাবি, সন্ধ্যা ছয়টার পর থেকেই নাকি মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি ফোনেও যোগাযোগ সম্ভব হচ্ছে না বলেও দাবি করা হচ্ছে।

যদিও একাধিক সংবাদমাধ্যমের আবার দাবি, মুকুল রায় দিল্লি চলে গিয়েছেন। যে দুই যুবকের সঙ্গে তিনি দিল্লি গিয়েছেন তাঁরা তাঁর পরিচিত বলেও দাবি করা হয়েছে সংবাদমাধ্যমের খবর। তবে এই জল্পনার মধ্যেই এক সংবাদমাধ্যমের সামনে এসেছেন মুকুল রায়। এমনটাই দাবি করা হয়েছে। শুধু তাই নয়, সেই সংবাদমাধ্যমকে কৃষ্ণনগরের বিধায়ক দিল্লি আসার খবর স্বীকার করে নিয়েছেন। চিকিৎসা করাতেই নাকি তিনি দিল্লি গিয়েছেন।

দিল্লিতে মুকুল রায় পৌঁছে গেলেন

তবে দীর্ঘদিন পর মুকুল রায়ের দিল্লি যাত্রা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। যদিও তাঁর দাবি, আমি একজন বিধায়ক। দিল্লি আসতেই পারি। তবে নিখোঁজ প্রসঙ্গে কোনও মতামত দেননি বলেই ওই সংবাদমাধ্যমের দাবি।

রাজ্যে বিজেপি বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়তেই দল ছাড়েন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। তাঁর দলবদল ঘিরে শুরু একাধিক জল্পনা। আর এরপরেই অসুস্থ হয়ে পড়েন মুকুল রায়। ধীরে ধীরে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে।

অসুস্থ মুকুল রায়

আর এর মধ্যেই মুকুল রায়ের একাধিক মন্তব্যে অস্বস্তিতে পড়ে যায় দল। আর এর মধ্যেই নিখোঁজ মুকুল রায়! খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে সত্যিই কি এই বিষয়ে কিছুই জানেন না মুকুল পুত্র? এমনকি নিরাপত্তার বেষ্টনীও বা কীভাবে এড়িয়ে গেলেন। তা নিয়ে একাধিক প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+