Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Malda: মালদহে সরকারি হাসপাতালে আগুন আতঙ্ক! ধোঁয়ায় ঢাকা ওয়ার্ড থেকে বেরোতে হুড়োহুড়ি রোগীদের

Malda: মালদহের হাসপাতালে আগুন আতঙ্ক (Fire Panic)। ধোঁয়ায় ঢেকে গেল গোটা ওয়ার্ড। আগুন আতঙ্কে অসুস্থ অবস্থাতেই ছুটে পালানোর চেষ্টা রোগীদের। আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যেও। আচমকা ধোঁয়ায় রোগী থেকে চিকিৎসক, সকলের শ্বাসকষ্টজনিত সমস্যাও শুরু হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিস্থিতি। কিন্তু কেন হঠাৎ আগুন আতঙ্ক?

মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ঘটনা। জানা গিয়েছে, হাসপাতালের পাশে আবর্জনা স্তুপের আগুন থেকেই ছড়ায় এই আতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কয়েক মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। হাসপাতালের পাশেই জমে রয়েছে আবর্জনার স্তুপ। সেখানেই কোনও ভাবে আগুন লেগে যায়। তারপরে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র ওয়ার্ড।

Hospital

ধোঁয়ার জেরে ভয়ে প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে আসতে শুরু করেন। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিত ভাবে বাইরে বের করার। তারাও শ্বাসকষ্টের কারণে অসুস্থ বোধ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে আগুন। সেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। খবর দেওয়া হয় দমকলকে। তার কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয় পরিস্থিতি।

যদিও ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে জৈব বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে। সেখান থেকে আবর্জনা বের করার সময় বা নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেই জায়গায় কেউ ধূমপান করে সিগারেট ফেলার ফলে বা অন্য কোনও কারণে আগুন লেগে থাকতে পারে। হাসপাতালের আবর্জনা স্তূপের পাশেই রয়েছে রাস্তা। সেখানেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যবহৃত ইনজেকশনের সিরিজ।

হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উঠেছে প্রশ্ন। হাসপাতালের বিএমওএইচ ছোটন মণ্ডল বলেন, আবর্জনার স্তূপে কেউ সিগারেট খেয়ে ফেলায় আগুন লেগে থাকতে পারে। ধোঁয়া ছড়িয়ে পড়ায় অসুবিধা হচ্ছিল প্রাথমিকভাবে। তবে ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণ করা গিয়েছে। বায়ো মেডিক্যাল ওয়েস্টের রুম রয়েছে। রাস্তায় বর্জ্য পড়ে থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে। সকল রোগী নিরাপদে রয়েছেন।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+