Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শহীদ দিবসের কর্মসূচি পালনের পর বসিরহাটে আহত ছয় তৃণমূল কর্মী

শহীদ দিবসের কর্মসূচি পালনের পর বসিরহাটে আহত ছয় তৃণমূল কর্মী

সারাদিন ২১ জুলাইয়ের কর্মসূচির পর দলীয় পতাকা নামানোর সময় দুষ্কৃতী হামলায় বসিরহাটে জখম ৬ তৃণমূল কর্মী। অভিযোগের তীর বিজেপির দিকে।

শহীদ দিবসের কর্মসূচি পালনের পর বসিরহাটে আহত ছয় তৃণমূল কর্মী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একুশে জুলাই উপলক্ষে এদিন দিনভর ভার্চুয়াল সভায় অংশগ্রহণের পাশাপাশি দলীয় কর্মসূচি পালন করে বসিরহাটের হাসনাবাদ থানা এলাকার বেনা গ্রামের তৃণমূল কর্মীরা। কর্মসূচি শেষে বিকেলের পর শহীদদের স্মরণে যে দলীয় পতাকা তোলা হয়েছিল তা নামাজ ছিলেন স্থানীয় তৃণমূল নেতা মীর কাসিম গাজী সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা।

কিন্তু অভিযোগ, বিকেল পাঁচটা নাগাদ দলীয় পতাকা নামানোর সময় আচমকা বিজেপি নেতা পিন্টু মোল্লার উসকানিতে বেশ কয়েকজন দুষ্কৃতী লোহার রড বাস লাঠি নিয়ে আচমকাই চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকদের ওপর। ঘটনায় যখম হয় ছয় জন। এর মধ্যে চারজন গুরুতর জখম হয়ে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। মীর কাসিম কাজী, নজরুল গাইন, আরিফ গাজি এদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি পরিকল্পিতভাবে হামলা করেছে। এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, এর সঙ্গে কোনোভাবেই বিজেপি জড়িত নয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। বেশ কয়েকজনের নামে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+