আপনার এনুমারেশন ফর্ম কমিশনের পোর্টালে উঠেছে কিনা তা কীভাবে চেক করবেন? জানুন সহজ পদ্ধতি
পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া জোরকদমে চলছে। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি করার কাজ প্রায় শেষ। অনেক ভোটারই তাঁদের ফর্ম বুথ স্তরের আধিকারিক (বিএলও)-এর কাছে জমা দিয়েছেন, কিন্তু পরবর্তী পদক্ষেপ হিসেবে বিএলও সেগুলি নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করেছেন কিনা, তা জেনে নেওয়া জরুরি।
আপনার জমা দেওয়া এনুমারেশন ফর্ম বিএলও কমিশনের পোর্টালে সঠিকভাবে আপলোড করেছেন কিনা, তা যাচাই করার একটি সহজ অনলাইন পদ্ধতি রয়েছে। এমনকী, অনলাইনে পূরণ করা ফর্মও পোর্টালে ঠিকমতো জমা পড়েছে কিনা, তাও পরীক্ষা করা সম্ভব। এর জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে 'ভোটার্স সার্ভিস পোর্টাল’ খুলতে হবে। গুগল ক্রোমে voters.eci.gov.in টাইপ করলেই এই পোর্টালে প্রবেশ করা যাবে।
তারপর পোর্টালের ডান দিকের উপরের অংশে 'ফিল এনুমারেশন ফর্ম’ নামের একটি বাটন থাকবে। সেখানে ক্লিক করতে হবে। 'ফিল এনুমারেশন ফর্ম’-এ ক্লিক করার পর 'লগ ইন’ অথবা 'সাইন ইন’ করার অপশন আসবে। যদি আপনি পোর্টালে নতুন হন, তবে 'সাইন ইন’ বিকল্পটি বেছে নিন।
নিজের মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে নাম নথিভুক্ত করলে আপনার ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপি প্রবেশ করালেই পোর্টালে নির্দিষ্ট পাতা খুলে যাবে। যদি আগে থেকেই 'সাইন ইন’ করা থাকে, তাহলে শুধুমাত্র ফোন নম্বর এবং ওটিপি দিয়ে 'লগ ইন’ করলেই হবে।
এরপরে সফলভাবে লগ ইন করে কমিশনের পোর্টালের ডান দিকের উপরে আপনার নাম দেখতে পাবেন। এরপর আবারও 'ফিল এনুমারেশন ফর্ম’-এ ক্লিক করুন।
আপনার রাজ্য নির্বাচন করে সঠিক স্থানে এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর প্রবেশ করান। এরপর 'সার্চ’ বাটনে ক্লিক করলে আপনার ফর্মটি খুলে যাবে।
যদি বিএলও আপনার ফর্ম পোর্টালে আপলোড করে থাকেন, তাহলে এই পাতায় একটি বার্তা দেখতে পাবেন, 'আপনার ফর্ম ইতিমধ্যে জমা দেওয়া হয়ে গিয়েছে’। এর সঙ্গে আপনার মোবাইল নম্বরটিও প্রদর্শিত হবে।
যদি বিএলও আপনার ফর্ম পোর্টালে আপলোড না করে থাকেন, তবে এই সংক্রান্ত কোনও বার্তা দেখা যাবে না। তার বদলে একটি নতুন ফর্ম খোলার অপশন আসবে।
যদি পোর্টালে খোলা ফর্মে মোবাইল নম্বর ভুল থাকে বা অন্য কোনও সমস্যা দেখা যায়, তাহলে দ্রুত সংশ্লিষ্ট বিএলও-এর সঙ্গে যোগাযোগ করুন। এমনকী, যদি আপনি ফর্ম জমা না দিলেও পোর্টালে দেখা যায় যে ফর্ম জমা দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রেও বিএলও বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সাথে যোগাযোগ করা অত্যাবশ্যক।
বিএলওদের আগামী ৪ ডিসেম্বরের মধ্যে ভোটারদের কাছ থেকে এনুমারেশন ফর্ম সংগ্রহ করে কমিশনের পোর্টালে জমা দিতে হবে। এই তথ্যের ভিত্তিতে ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। এরপর ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।
-
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও!










Click it and Unblock the Notifications