Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এসআইআর নিয়ে ফের ঠাকুরবাড়িতে উত্তেজনা, মমতাবালার অনশনের পাল্টা শান্তনুদের অবস্থান

ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে ফের কোন্দল। এবার বিষয় এসআইআর। একদিন আগেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর এসআইআর-এর বিরুদ্ধে অনশন করবেন বলে জানিয়েছেন। তাঁর অভিযোগ ছিল, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে মতুয়াদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। এবার তার পাল্টা বিজেপি নেতা তথা সাংসদ শান্তনু ঠাকুরের অনুগামীরাও অবস্থান করবেন বলে জানিয়ে রাখলেন।

আগামী বুধবার থেকে 'বড়মা' বীণাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশন শুরু করবেন বলে জানিয়েছেন মমতাবালা। এর পাল্টা শান্তনুর অনুগামীরা একইদিনে মমতাবালার ঘরের সামনেই অবস্থান কর্মসূচির ঘোষণা করেছেন।

এই ঘোষণায় ফের প্রকাশ্যে মতুয়াদের ঠাকুরবাড়ির বিবাদ। মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েন এদিন জানান, শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরকে নিয়ে মমতাবালা ঠাকুর নোংরা মন্তব্য করেছেন। এই মন্তব্যের জন্য ওঁনাকে ক্ষমা চাইতে হবে। নাহলে তাঁরা মমতাবালা ঠাকুরের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করবেন।

মমতাবালা ঠাকুর পাল্টা বলেছেন যে, এসআইআর এবং সিএএ-এর নাম করে মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি করা হচ্ছে। ওদের ক্ষমতা থাকলে নিজেদের মতো করে আন্দোলন করুক।

মমতাবালা একদিন আগে জানান, এসআইআরের নামে মতুয়া সমাজকে বোকা বানানোর চক্রান্ত চলছে। সকলে ভারতের নাগরিক। এই অন্যায়ের বিরুদ্ধে তিনি অনশনে বসবেন বলেও হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী মমতাবালা। তারই পাল্টা এদিন অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি শান্তনু শিবিরের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+