Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গুরুতর অসুস্থ কবীর সুমন, জ্বর এবং শ্বাসকষ্ট থাকায় তড়িঘড়ি ভর্তি করা হল এসএসকেএমে

গুরুতর অসুস্থ কবীর সুমন। আজ ভোররাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত এসএসকেএমে হসপিটালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর বার্ধক্যজনিত একাধিক অসুস্থতা রয়েছে তাঁর। এছাড়াও প্রবল শ্বাসকষ্ট শুরু হয়েছে বলে জানা যাচ্ছ

গুরুতর অসুস্থ কবীর সুমন। আজ সোমবার ভোররাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আর এরপরেই দ্রুত এসএসকেএমে হসপিটালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয় তাঁকে। কবীর সুমনের অসুস্থতার কথা ছড়িয়ে পড়তেই উদ্বেগ বেড়েছে তাঁর অনুগামীদের মধ্যে।

গুরুতর অসুস্থ কবীর সুমন

হাসপাতাল চত্বরেও ভিড় বাড়ছে তাঁর অনুগামীদের। যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে যে, ইতিমধ্যে কবীর সুমনের শারীরিক সমস্ত পরীক্ষা করা হয়েছে। করোনার পরীক্ষা করা হচ্ছে।

এখনও পর্যন্ত আশঙ্কার কিছু নেই বলেই অনুগামীদের আশ্বস্ত করা হয়েছে।

জানা গিয়েছে, কবীর সমুনের বার্ধক্যজনিত একাধিক অসুস্থতা রয়েছে। এর উপর প্রবল শ্বাসকষ্ট এবং শরীরে জ্বর রয়েছে বলে জানা গিয়েছে। রাতে জ্বর এবং শ্বাসকষ্ট বাড়তে থাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদের মধ্যে।

শুধু তাই নয়, শরীরে অক্সিজেনের পরিমাণও কমতে থাকে। জানা গিয়েছে, রাতে ৯০ এর কাছাকাছি চলে আসে অক্সিজেনের মাত্রা। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন তাঁদের পারিবারিক চিকিৎসক। আর এরপরেই দ্রুত এসএসকেএমে নিয়ে আসা হয় কবীর সুমনকে।

জ্বর এবং শ্বাসকষ্ট থাকায় সঙ্গে সঙ্গেই করোনার পরীক্ষা করা হয়। করা হয়েছে র‍্যাপিড টেস্টও। যদিও সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে মূল করোনার রিপোর্টের জন্যে অপেক্ষা করছেন ডাক্তাররা। এছাড়াও আরও বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে।

করা হয়েছে বুকের এক্স-রে। ফুসফুসে বেশ কিছু সমস্যা ধরা পড়েছে। সেগুলির চিকিৎসা শুরু হয়েছে। তবে জ্বর এবং শ্বাসকষ্টের সঙ্গে প্রচন্ড গলাতে ব্যাথাও রয়েছে শিল্পীর। ফলে কিছু খেতে পারছেন না। গলানো খাবার দেওয়া হচ্ছে তাঁকে।

উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে কবীর সুমন। চিকিৎসক সৌমিত্র ঘোষের নেতৃত্বে ইতিমধ্যে দুই সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সুমনের চিকিৎসার তদারকিতে রয়েছে এই বোর্ড। তবে এখনই চিন্তার কিছু নেই বলেই জানাচ্ছেন ডাক্তাররা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+