মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তৃণমূলের মঞ্চে শ্রাবন্তী! নজিরবিহীন আক্রমণ বিজেপি নেতার

গত কয়েকদিন আগে বিজেপিকে ইস্তফা দেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শোনা গিয়েছিল, সবকিছু ঠিক থাকলে না তৃণমূলেই যোগ দিতে পারেন তিনি। যদিও সে বিষয়ে কোনও স্পষ্ট জানাননি অভিনেত্রী। আর সেই জল্পনা উস্কে তৃণমূলের মঞ্চে দেখা গে

গত কয়েকদিন আগে বিজেপিকে ইস্তফা দেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শোনা গিয়েছিল, সবকিছু ঠিক থাকলে না তৃণমূলেই যোগ দিতে পারেন তিনি। যদিও সে বিষয়ে কোনও স্পষ্ট জানাননি অভিনেত্রী। আর সেই জল্পনা উস্কে তৃণমূলের মঞ্চে দেখা গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

Recommended Video

মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানিয়ে তৃণমূলে মঞ্চে শ্রাবন্তী! |Oneindia Bengali

তাহলে কি তৃণমূলেই অভিনেত্রী? বিধায়কের মন্তব্যে আরও জল্পনা তিব্র হয়েছে। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন বিজেপি নেত্রী। তবে তৃণমূলের মঞ্চে অভিনেত্রীকে দেখা মাত্র নজিরবিহীন আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় নেতা অনুপম হাজারা। তাঁর সোস্যাল মিডিয়াতে অনুপম লিখেছেন, '' এনার স্বামী এবং দলবদলের গতিবেগ প্রায় সমান''।

দল ছাড়েন শ্রাবন্তী

দল ছাড়েন শ্রাবন্তী

বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। দিলীপ-কৈলাশের হাত ধরে বিজেপিতে যোগ দেন এবং প্রার্থী হন। বেহালা পূর্বে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হন। কিন্তু ভোটের ফল প্রকাশ হতেই মুখ থুবড়ে পড়ে বঙ্গ বিজেপি। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হারতে হয়। আর এরপরে আর বিজেপিমুখী হন অভিনেত্রী। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বিজেপি ছাড়েন শ্রাবন্তী। আর এরপরেই অভিনেত্রীর তৃণমূলে যোগ নিয়ে শুরু হয় জোর জল্পনা।

বিজয়া সম্মেলনে আমন্ত্রণ বিতর্ক!

বিজয়া সম্মেলনে আমন্ত্রণ বিতর্ক!

শোনা যায়, বিজয়া সম্মেলনে টলিউড সহ সমাজের সমস্ত স্তরে থাকা মানুষকে আমন্ত্রণ জানানো হয় নবান্নের তরফে। সেখানে আমন্ত্রণ জানানো হয় বিজেপি নেত্রী শ্রাবন্তীকে। আরও এক বিজেপি নেত্রীকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনি গেলেও শ্রাবন্তী যাননি। সেই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠমহলে অভিনেত্রী জানিয়েছিলেন, বিজেপিতে থাকাকালীন তৃণমূলের কোনও মঞ্চে যাবেন না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলেও না। আর এরপরের দিন বিজেপি ত্যাগ করে পোস্ট। ফলে জল্পনা তিব্র হয়।

তৃণমূলের মঞ্চে অভিনেত্রী

তৃণমূলের মঞ্চে অভিনেত্রী

আর এই জল্পনার মধ্যেই আজ সোমবার শ্রাবন্তীকে দেখা গেল তৃণমূলের মঞ্চে। বাসন্তী ব্লকের মসজিদবাটিতে তৃণমূলের দলীয় অনুষ্ঠানে যোগ দেন তিনি। তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের পাঁচ বিধায়ক। ছিলেন শওকত মোল্লা, পরেশরাম দাস, শ্যামল মণ্ডলের মতো বিধায়করাও। ফলে সেই মঞ্চে প্রাক্তন বিজেপি নেত্রীর যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শ্রাবন্তীকে নিয়ে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল জানান, শ্রাবন্তী তৃণমূলেরই লোক। শুধু তাই নয়, সভামঞ্চেই শ্রাবন্তীকে উত্তরীয় পরিয়ে দলের তরফে বিশেষ সম্মানও জানানো হয়। হাতে তুলে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও।

মমতাদিকে ধন্যবাদ

মমতাদিকে ধন্যবাদ

তৃণমূলের মঞ্চে শ্রাবন্তী! এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে জল্পনা। যদিও তৃণমূল যোগ নিয়ে অভিনেত্রী কোনও মন্তব্য করেননি। তবে তাঁর বক্তব্যে তৃণমূল যোগের ইঙ্গিত রয়েছে। বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি। বলেন, আমি বাংলারই মেয়ে। বাংলার জন্যে কাজ করতে চাই। আপনাদের কাছে অনুরোধ, আমায় আপন করে নিন। আমি আপনাদের জন্যই কাজ করতে চাই। তবে কীভাবে? কোনও পদে থেকে? উঠছে প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+