ফের শ্যুটআউট হুগলিতে, বাড়ির সামনেই গুলিবিদ্ধ যুবক, বোমা ছুড়ে পালাল দুষ্কৃতীরা

ফের শ্যুট আউট হুগলিতে। হুগলির শ্রীরামপুরে বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন এক যুবক। দু’রাউন্ড গুলি চালানো হয়। একটি গুলি লাগে ডান কাঁধে, অন্যটি পায়ে।

হুগলি, ২৫ এপ্রিল : ফের শ্যুট আউট হুগলিতে। হুগলির শ্রীরামপুরে বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন এক যুবক। পুলিশ জানিয়েছে, আহত যুবকের নাম সুবীর পাল। তাঁকে লক্ষ্য করে দু'রাউন্ড গুলি চালানো হয়। একটি গুলি লাগে ডান কাঁধে, অন্যটি পায়ে। এরপর বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায় আট-ন'জনের ওই দুষ্কৃতী দল। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

গত রাতে শ্রীরামপুরের লাহিড়ীপাড়ায় তাঁর বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন সুবীর পাল। আচমকাই বাইকে করে বেশ কয়েকজন যুবক আসে। বাইক থামিয়ে গুলি চালিয়ে বোমা ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ সুবীরবাবুর অবস্থা বর্তমানে স্থিতিশীল, তিনি শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

ফের শ্যুটআউট হুগলিতে, বাড়ির সামনেই গুলিবিদ্ধ যুবক

পুলিশ জানতে পেরেছে, আক্রান্ত যুবক শ্রীরামপুরে একটি আবাসনের নির্মাণকাজের সঙ্গে যুক্ত। পুরনো শত্রুতার জেরে তাঁকে খুনের উদ্দেশ্যে এই হামলা হতে পারে। ওই যুবকের সঙ্গে দুষ্কৃতীদের কোনও যোগ রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

চুঁচু়ড়া, শ্রীরামপুর-সহ হুগলির বিস্তীর্ণ এলাকায় সম্প্রতি একের পর এক গ্যাং-ওয়ারের ঘটনা ঘটছে। শ্যুট আউটের ঘটনায় রক্ত ঝরছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অবিযোগ ক্রমশই সুদৃঢ় হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+