রাতের নিস্তব্ধ হাওড়া, হঠাৎ একের পর এক গুলির শব্দ...হকচকিয়ে উঠলেন! আবাসনের গেটের সামনে দেখলেন...
shootout at Howrah: রাতের হাওড়ায় ফের চলল গুলি। কুখ্যাত সমাজ বিরোধী রাজেশ সিংকে লক্ষ্য করে গুলি। কার্যত আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত গোশালা রোড এলাকার এক আবাসনের গেটের সামনে। মধ্যরাতে একের পর এক গুলির শব্দে কেঁপে উঠে গোটা এলাক। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকজন।
ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় লিলুয়া থানায় (shootout at Howrah) । ঘটনাস্থলে আসেন লিলুয়া থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাওড়ার গোলাবাড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

জানা যাচ্ছে, রাজেশ সিং'য়ের পেটে গুলি লেগেছে। কি কারণে এই গুলি তা এখনও স্পষ্ট নয়। তবে পুরানো শত্রুতা থেকেই এই ঘটনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে লিলুয়া থানার পুলিশ। সমস্ত জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং। ঘটনার পর থেকেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাত করে বেশ কয়েক রাউন্ড গুলি চলার শব্দ শোনা যায়। এরপরেই স্থানীয় লোকজন ছুটে এসে দেখে এক ব্যক্তি রক্তাত্ব অবস্থায় পড়ে আছেন। পুলিশের দাবি, ওই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত খুবই কম। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই এই কান্ড দুষ্কৃতীরা ঘটায় বলে দাবি। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। এলাকার বাসিন্দাদের দাবি, শান্ত এলাকা হিসাবেই পরিচিত। আর সেখানে এমন গুলি চলার মতো ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন বলেই জানিয়েছেন।
অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনো খুনের মামলার সঙ্গে এবং অসামাজিক কাজের সঙ্গে রাজেশ সিং যুক্ত। এর আগে খুনের ঘটনায় জেলও খেটেছিলেন এই রাজেশ সিং। ফলে পুরানো কোনও শত্রুতার জেরেই যে এই ঘটনা বলে দাবি। যদিও ঘটনার গভীরে গিয়ে কি কারণে এই গুলি চালানোর ঘটনা তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে হাওড়া সিটি পুলিশের এলাকার ঘোষপাড়ায় চণ্ডীতলা থানার আইসি গুলিবিদ্ধ হন। সেই ঘটনায় একের পর এক চাঞ্চক্যকর তথ্য উঠে আসছে। বান্ধবীর সঙ্গে পুলিশ কর্তার ঝামেলা, আর তা থেকেই গুলি। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চলল গুলি। একের পর এক ঘটনায় নাগরিক সমাজের প্রশ্ন, আদৌও সুরক্ষিত আমরা।












Click it and Unblock the Notifications