Panchayat Election Results 2023: ভোট পরবর্তী হিংসা অব্যাহত, ইসলামপুরে চলল গুলি, রণক্ষেত্র ভাঙড়

West Bengal Panchayat Election Results 2023: ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যে। নতুন করে উত্তেজনা ইসলামপুরে। ঘটনাকে কেন্দ্র করে চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ এক ব্যক্তি। শুধু তাই নয়, সংঘর্ষে আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইসলামপুরের গোবিন্দপুর গ্রামপঞ্চায়েতের কালুবস্তি এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরে নির্দল প্রার্থীদেরই জয়জয়কার হয়েছে।

ভোট পরবর্তী হিংসা অব্যাহত

আর এই ফল ( Bengal Panchayat Election Results ) সামনে আসার পরেই বিজয় মিছিল বের হয়। আর এই মিছিলে হঠাত করেই হামলা হয়। একদল দুষ্কৃতি এলপাথাড়ি মারতে থাকে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়ে যায়। আর এই সংঘাতের মধ্যেই হঠাত করেই গুলি চলে বলে অভিযোগ। আর তাতে এক ব্যক্তি আহত হন। ঘটনার পরেই জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, তৃণমূলের জয়ের পরেই কার্যত বোমা ফাটান শাসকদলের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি বলেন, ভোট লুটবে। আর সেই কারনে নির্দল হয়ে লড়তে হল। তবে নির্দলদের ভোট দিয়ে কানাইয়া, জাকির হঠাও'য়ের ডাক মানুষ দিয়েছে বলেও এদিন মন্তব্য করেছেন বিদ্রোহী এই বিধায়ক।

আর এহেন মন্তব্যের পরেই গুলি চলল ইসলামপুরে। গুলিবিদ্ধ ব্যক্তি আব্দুল করিম চৌধুরী ঘনিষ্টের মধ্যে একজন বলে জানা যাচ্ছে। শুধু ইসলামপুরেই নয়, ভোট পরবর্তী সন্ত্রাসের খবর আসছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। সন্ধ্যার পরেই নতুন করে উত্তেজনা ভাঙরে।

কাঁঠালিয়া গণনা কেন্দ্রের বাইরে ব্যাপক বোমাবাজি। এমনকি গুলি চলেছে বলেও খবর। গণনা কেন্দ্রের মধ্যে আটকে রয়েছেন আরাবুল ইসলাম। এমনটাই খবর। অন্যদিকে উত্তেজনা ছড়িয়েছে অশোকনগর এলাকায়। গণনাকেন্দ্রের মধ্যে বিরোধীদের মারধরের অভিযোগ।

আর সেই অভিযোগে গণনা কেন্দ্রের বাইরেই প্রতিবাদে সরব হন বিরোধীরা। আর তা ঘিরেই পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ। শুরু হয় ইটবৃষ্টি। ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস। অন্যদিকে অশান্ত কাকদ্বীপেও অশান্তির খবর সামনে আসছে। বিজয়ী কংগ্রেস প্রার্থী শিবানি দাসের বাড়িতে হামলা, ভাংচুর।

ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+