ওই উর্দিধারী পুলিশকর্মী মহিলা বলেই এত বিতর্ক, নারী-পুরুষের এই বিভেদ অমূলক: শাহরুখ

ওই উর্দিধারী পুলিশকর্মী মহিলা বলেই এত বিতর্ক, নারী-পুরুষের এই বিভেদ অমূলক: শাহরুখ
মুম্বই, ১২ অগস্ট : কলকাতা পুলিশের অনুষ্ঠানে মহিলা কনস্টেবলকে নিয়ে নাচ করেছিলেন বলিউড তারকা তথা বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান। আর তাতেই উঠেছিল বিতর্কের ঝড়। যদিও শাহরুখ এই বিতর্ককে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, উর্দি পরে কোনও পুলিশ কর্মী নেচেছিলেন বলে অত বিতর্ক হয়নি যত না একজন মহিলা পুলিশ কর্মী তার সঙ্গে নেচেছেন বলে হয়েছে।

সোমবার একটি অনুষ্ঠানে এই ভটনার প্রেক্ষিতে শাহরুখ বলেন, "এটা খুব আশ্চর্যের। কয়েক বছর আগে আমি বীর-জারা ছবির শুটিংয়ের সময় সীমান্তে যাই। সেখানে জওয়ান যাঁরা উর্দি পরেই ছিলেন, তাদের সঙ্গে নাচানাচিও করেছিলাম। তাঁরাও আমার তালে তাল মিলিয়ে নেচেছিল, মজা করেছিল। আমি তাদের সেই আনন্দটুকু দিয়েছিলাম।"

শাহরুখের কথায়, "শুধু তাই নয়, মুম্বইতেও আমি একই জিনিস করেছি। আমার কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগছে। আমার মনে হয় না এটা শধুমাত্র এক উর্দিধারী পুলিশকর্মী বলে সমস্যা হয়েছে, আসলে ওই পুলিশ কর্মী মহিলা ছিলেন বলেই এত কথা উঠছে। এই নারী-পুরুষ ভেদাভেদটা আমার কাছে সম্পূর্ণ নির্বোধ ও কাণ্ডজ্ঞানহীনের মতো ঠেকছে। আমার মনে হয় না এই বিষয়টি নিয়ে এভাবে বলা উচিত।

আরও পড়ুন : কলকাতা পুলিশের মহিলা কর্মীর সঙ্গে শাহরুখ খানের নাচ, সমালোচনায় প্রাক্তন পুলিশকর্তারা

অনুষ্ঠানের সঞ্চালক শাহরুককে এই বিতর্কিত বিষয়ের উত্তর দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করলেও ৪৮ বছরের শাহরুখ সোজাসুজি প্রশ্নের উত্তর দেওয়াটাই শ্রেয় বলে মনে করেন। তিনি বলেন, আমাকে উত্তর দিতে দাও (সঞ্চালকের উদ্দেশে)। কাল আর একটা সাংবাদিক সম্মেলন হবে, সেখানে আবার আমাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। তাই এখনই জবাবটা দিয়ে দেওয়া ভাল।"

মহিলা পুলিশ কর্মী ও শাহরুখ নাচ বিতর্ক নিয়ে শুধু প্রাক্তন পুলিশকর্তাদের একাংশই যে শুধু সমালোচনা করেছিলেন তা নয়। সমালোচনায় নুখর হয়েছিলেন বিরোধী নেতারা। এই ঘটনাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের আরও একটি সুযোগের সদ্ব্যবহার করেছিলেন বিরোধী নেতারা। তারই এদিন জবাব দিলেন শাহরুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+