৪ তৃণমূল বিধায়কের চুপিসাড়ে ফোন! শর্ত দিলেন মুকুল রায়

২৩ মে ফলে বেরনোর পর থেকেই তৃণমূলের অনেক বিধায়কই যোগাযোগ করছেন বিজেপি শিবিরে। সূত্রের দাবি অনুযায়ী, মুকুল রায়ের নিজের জেলা উত্তর২৪ পরগনায় এই সংখ্যাটা চমকে দেওয়ার মতো।

২৩ মে ফলে বেরনোর পর থেকেই তৃণমূলের অনেক বিধায়কই যোগাযোগ করছেন বিজেপি শিবিরে। সূত্রের দাবি অনুযায়ী, মুকুল রায়ের নিজের জেলা উত্তর ২৪ পরগনাতেই এই সংখ্যাটা চমকে দেওয়ার মতো। ইতিমধ্যেই চার তৃণমূল কংগ্রেস বিধায়ক ফোন করেছেন মুকুল রায়কে। যদিও বিজেপির তরফে এই নাম জানাতে অস্বীকার করা হয়েছে।

৪ বিধায়কের ফোন

৪ বিধায়কের ফোন

দিন কয়েকের মধ্যেই উত্তর ২৪ পরগনার বীজপুরের তৃণমূল বিধায়ক মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় যোগ দিতে চলেছেন বিজেপিতে। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ায় শুভ্রাংশু এখন মুক্ত। যদিও উত্তর ২৪ পরগনা থেকে অনেক বিধায়ক বিজেপিতে যোগ দিতে চান। মুকুল রায়কে ফোন করে তাঁরা বিজেপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। যদিও মুকুল রায় এইসব বিধায়কদের কাছে শর্ত দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, এইসব বিধায়কদের এলাকায় যেসব পুরসভা আছে, সেখানকার সব তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বিজেপিতে যোগ দেওয়ার শর্ত দিয়েছেন তিনি।

গুরুত্ব না পাওয়ার অভিযোগ

গুরুত্ব না পাওয়ার অভিযোগ

সূত্রের খবর অনুযায়ী, এই চার তৃণমূল বিধায়ক বলেছেন, তাঁরা এলাকায় কাজ করতে পারছেন না। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে জেরবার। তাছাড়াও দলের তাদের কথা কোনও গুরুত্বই পায় না বলেও অভিযোগ করেছেন বলে শোনা যাচ্ছে।

বিজেপির টার্গেট বিভিন্ন পুরসভা

বিজেপির টার্গেট বিভিন্ন পুরসভা

অনেক জায়গাতেই রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তার মধ্যে থেকেই তৃণমূলকে ধাক্কা দিতে চায় বিজেপি। তাদের লক্ষ্য বিধানসভা হলেও, ২০২১-এর আগে বিভিন্ন পুরসভায় নির্বাচন
রয়েছে। রাজ্যের প্রায় সব পুরসভাই এখন তৃণমূলের দখলে। সূত্রের খবর অনুযায়ী, নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন ধরিয়ে পুরসভাগুলিকে কবজা করতে চায় বিজেপি। সঙ্গে চায় সেইসব
এলাকার বিধায়কদেরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+