গোয়ালতোড়ে বিজেপিতে বড় ভাঙন, তৃণমূলে যোগদান একাধিক নেতার

ফের বিজেপিতে ভাঙন পশ্চিম মেদিনীপুর জেলায় । এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গোয়ালতোড়ের হুমগড় এলাকার বিজেপির উত্তর মণ্ডলের সাধারণ সম্পাদক রামু মাহার।

ফের বিজেপিতে ভাঙন পশ্চিম মেদিনীপুর জেলায় । এবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গোয়ালতোড়ের হুমগড় এলাকার বিজেপির উত্তর মণ্ডলের সাধারণ সম্পাদক রামু মাহার, এলাকার যুব মোর্চার প্রাক্তন সভাপতি সন্তু হাজরা , সংখ্যালঘু মোর্চার কয়েক জন নেতা সহ অন্যান্যরা । এলাকার বিধায়ক আশিস চক্রবর্তী ও পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতির উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তাঁরা।

গোয়ালতোড়ে বিজেপিতে বড় ভাঙন, তৃণমূলে যোগদান একাধিক নেতার

যাঁরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তারা বলছেন যে তারা এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদ করে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে যজ্ঞে সামিল হতে বিজেপি ছাড়লেন।
উল্লেখ্য যে গত পঞ্চায়েত নির্বাচনের সময় বিজেপি এই জেলাতে যে সব এলাকায় ভালো ফল করে তার মধ্যে আছে হুমগড় এলাকাও । এই এলাকায় গ্রাম পঞ্চায়েতও দখল করে বিজেপি ।
দুদিন আগেই এই জেলার শালবনী পঞ্চায়েত সমিতির সদস্য কাকলী সামন্ত বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন । আর তার আগেই কেশপুর এলাকার বিজেপির সংখ্যালঘু মোর্চার যিনি মুখ ছিলেন সেই মহম্মদ সেলিমও যোগ দেন তৃণমূল কংগ্রেসে।
অজিত মাইতি দাবি করেছেন, বিজেপির আরও অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে ইচ্ছে প্রকাশ করে দলের নেতাদের কাছে জানিয়েছেন। তাঁর দাবি, কিছু মানুষ বিজেপির দিকে গিয়েছিলেন। এখন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন ও বিজেপির আসল স্বরূপ জেনে গিয়েছেন। তাই এবার তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সামিল হতে আসছেন । খুব তাড়াতাড়ি বিজেপি থেকে আরও অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন ।
যদিও জেলা বিজেপি নেতারা এটাকে আমল দিতে চাইছে না ।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+