প্রেমিকাদের গলায় সোনার চেন পেঁচিয়ে পর পর খুন যুবকের! কালনার সিরিয়াল কিলার পুলিশের জালে
গত কয়েক মাস ধরেই জেলা পুলিশ চরম তৎপরতার সঙ্গে খুঁজে বেড়াচ্ছিল কামারুজ্জামান নামের এক যুবককে। পুলিশের কাছে ততদিন একের পর এক অভিযোগ আসছিল এই যুবকের বিরুদ্ধে। অভিযোগ পর পর মহিলাদের সে গলায় সোনার হার পেঁচিয়ে খুন করে যাচ্ছে সে।

পুর্ব বর্ধমানের কালনার এমন ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের ছায়া ছিল। প্রাথমিকভাবে কিছুতেই ঘটনার কিনারা করতে পারছিল না পুলিশ। পরবর্তীকালে তদন্তে নেমে কামারুজ্জামানের বিরুদ্ধে যাবতীয় তথ্য পেতেই তার খোঁজে শুরু হয় ব্যাপক তল্লাশি। ততদিনে কামারুজ্জামান 'চ্যানম্যান' সিরিয়ার কিলার নামে এলাকায় পরিচিতি পয়েছে।
তদন্ত কতটা এগিয়েছে তা জানতে এলাকায় আসতে থাকেন বর্ধমান রেঞ্জের ডিআইজিও। শেষমেশ রবিবার বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে কামারুজ্জামানকে। জানা গিয়েছে, তার ১১ জন প্রেমিকার মধ্যে ৫ জনকে সে গলায় সোনার চেয় পেঁচিয়ে মেরে ফেলেছে।












Click it and Unblock the Notifications