‌জাল সিম কার্ড বিক্রি করে পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি, চলছে অন্যদের খোঁজ

জাল বা ফেক সিম কার্ড বিক্রি করার অভিযোগে মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া এলাকার এক যুবককে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম বান্টি চৌধুরী।

জাল বা ফেক সিম কার্ড বিক্রি করার অভিযোগে মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া এলাকার এক যুবককে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম বান্টি চৌধুরী। জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন যে, এই যুবক তার দোকানে ফেক সিম কার্ড বিক্রি করছে বলে তাদের কাছে খবর আসে। এরপর সেখানে অভিযান চালিয়ে তিনটি '‌অ্যাকটিভেটেড'‌ সিম কার্ড সহ আরও ৪৬ টি সিম কার্ড পাওয়া গিয়েছে ।

‌জাল সিম কার্ড বিক্রি করে পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি, চলছে অন্যদের খোঁজ

পুলিশ সুপার জানিয়েছেন যে এই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে এই ধরনের ফেক সিম কার্ড আর কে কে বিক্রি করছে তা জানা হবে ও তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে ।

পুলিশ জানায়, এই ভাবে একজনের নামে সিম কার্ড '‌অ্যাকটিভেট'‌ করে অন্য লোককে সিম কার্ড বিক্রি করা হচ্ছে। এই ধরনের কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি নানা রকম অপরাধমূলক কাজ, সাইবার ক্রাইম এমনকি দেশ বিরোধী কাজের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ জানায় যে এই ভাবে একজনের নামে সিম কার্ড অন্য জন ব্যবহার করে আগেও বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের বেশ কিছু রেকর্ড আছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সিম কার্ড বিক্রেতা একজনের পরিচয়পত্র ব্যবহার করে অন্য জনকে সিম কার্ড বিক্রি করে।

যার পরিচয়পত্র ব্যবহার করা হচ্ছে সে এ বিষয়ে কিছুই হয়ত জানে না। এই সিম কার্ড ব্যবহার করে অন্য কেউ কোনো অপরাধমূলক কাজ করলে সমস্যার মধ্যে পড়তে হয় যার নামে সিমকার্ড সেই ব্যক্তিকে। তদন্ত করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয় পুলিশকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+