Eastern Rail Local Train Security: রাতের লোকালে যাত্রা করতে হয়? কতটা নিরাপদ আপনি? কী জানাচ্ছে পূর্ব রেল
Eastern Rail Local Train Security: মহিলা নিরাপত্তা ঠিক কোন পর্যায়ে? প্রমাণ আরজি কর হাসপাতালের ঘটনা। খোদ সরকারি হাসপাতালের মধ্যেই কর্তব্যরত অবস্থায় মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন। ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ-প্রশাসন। বিচারের দাবিতে উত্তাল মহানগর। এই ঘটনার পরেই সর্বস্তরে আঁটসাঁট করা হচ্ছে নিরাপত্তা।
বিশেষ করে সামনেই দুর্গাপুজো। যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহিলা যাত্রীদের নিরাপত্তা বাড়িয়েছে পূর্ব রেলওয়ে (Eastern Rail Local Train Security)।

- Eastern Rail Local Train Security: ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
এক বার্তায় রেল জানায়, নিত্যযাত্রী এবং মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আর তাই মহিলা যাত্রীদের উদ্বেগ দূর করতে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্ব রেলওয়ের সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফের সাহায্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক ঠিক কি কি ব্যবস্থা (Eastern Rail Local Train Security) নেওয়া হয়েছে? আদৌতে ঠিক কতটা সুরক্ষিত লোকাল ট্রেনগুলি।
- Eastern Rail Local Train Security: মহিলাদের একা ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সহায়তা:
এক বার্তায় পূর্ব রেল জানান, এমন ৮৮টি ট্রেন আছে যাতে একা যাতায়াতকারী মহিলাদের সহায়তার জন্য ১৫টি স্টেশনে 'মেরি সহেলি' দল মোতায়েন করা হয়েছে। একেবারে কড়া হাতে তাঁরা পরিস্থিতি সামাল দেন। আর এই কারণে মহিলা যাত্রীরা একা হওয়া সত্ত্বেও সম্পূর্ণ যাত্রা সুরক্ষিত ও নিরাপদ ভাবে (Eastern Rail Local Train Security) যাত্রা করতে পারেন।
- Eastern Rail Local Train Security: মাতঙ্গিনী স্কোয়াড:
শহরতলিতে এমন প্রায় ২৫টি স্টেশনে যেখানে দৈনিক মহিলা যাত্রীদের যাতায়াত তুলনামূলক অনেক বেশি, সেখানে মাতঙ্গিনী স্কোয়াড মোতায়েন করা হয়েছে। জানাচ্ছে রেল। এই স্কোয়াড সুনিশ্চিত করে ভারতীয় রেলে মহিলা যাত্রীদের সুরক্ষা (Eastern Rail Local Train Security)।
- Eastern Rail Local Train Security: শিশু উদ্ধার ও পাচার বিরোধী অভিযান:
শিশুদের সাহায্য ও উদ্ধারের জন্য (হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদা টাউন, ভাগলপুর, সাহেবগঞ্জ) ছয়টি চাইল্ড হেল্প ডেস্ক চালু রয়েছে। ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন এবং জামালপুরে চারটি অতিরিক্ত হেল্প ডেস্ক তৈরি হচ্ছে বলে জানানো হয়েছে (Eastern Rail Local Train Security)।
গত আগস্ট মাসে এক বিশেষ অপারেশনে ১২৫ জন শিশুকে (৮৮ জন ছেলে ও ৩৭ জন মেয়ে) উদ্ধার করে রেল। এরপর তাঁদের পুনর্বাসনের জন্য শিশু কল্যাণ কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।
এখানেই শেষ নয়, শিয়ালদহ, হাওড়া, মালদা টাউন এবং আসানসোলের আরপিএফ পোস্টগুলিতে ৭১টি বিশেষ দল গঠন করা হয়েছে। যারা আগস্ট মাসে ৯ জন কিশোরকে উদ্ধার ও ৫ জন পাচারকারীকে গ্রেফতার করেছে ।
- Eastern Rail Local Train Security: আরপিএফ উপস্থিতি আরও জোরদার করা হয়েছে
প্রত্যেক দিন পূর্বরেলে কয়েক হাজার মহিলা যাত্রীরা যাতায়াত করে। কোনও ভাবেই যাতে আতঙ্কিত বোধ তাঁরা না করেন সেজন্যে কাজ করে যাচ্ছে রেলওয়ে। এর মধ্যে সামনে উৎসব। এই অবস্থায় পূর্ব রেলওয়ের বড় বড় স্টেশনগুলিতে আরপিএফ কর্মীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। মহিলা আরপিএফ কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। যে কোনও পরিস্থিতিতে যাতে কড়া হাতে তাঁরা ব্যবস্থা যাতে নেন তাও জানানো হয়েছে (Eastern Rail Local Train Security)।
- Eastern Rail Local Train Security: মহিলা কামরার সুরক্ষা
মহিলা সুরক্ষায় লোকাল ট্রেনগুলির কামরাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এমনকি কামরাগুলিতে আরপিএফের জওয়ানদের মোতায়েন (Eastern Rail Local Train Security)করা থাকে।












Click it and Unblock the Notifications