লাভপুর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা শীর্ষ আদালতের, ধৃতদের পুলিশি হেফাজত

লাভপুর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা শীর্ষ আদালতের, ধৃতদের পুলিশি হেফাজত
কলকাতা, ২৫ ডানুয়ারি : কোনও আবেদন নয়। লাভপুর গণধর্ষণ মামলায় স্বতঃপ্রণোদিত হয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্ট তলব করল শীর্ষ আদালত। লাভপুর গণধর্ষণের ঘটনায় ঠিক কী কী ঘটেছে, কেন এমন ঘটল এবং প্রশাসনের ভূমিকাই বা কী ছিল এক সপ্তাহের মধ্যে তা হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে রাজ্যকে।

এর পাশাপাশি বীরভূমের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনাকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আর একটি রিপোর্ট দিতে বলেছে শীর্ষ আদালত। এই দুই রিপোর্ট খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। মামলার শুনানি আগামী ৩১ জানুয়ারি।

আদালত ধৃত ১৩ জনকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে

এদিকে লাভপুর কাণ্ডে পুলিশ অভিযুক্তদের হেফাজত না চাওয়ায় প্রশ্ন ওঠে। হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। পুলিশের গাফিলতির প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলার পুলিশ সুপার সি সুধাকরকে পদে থেকে সরিয়ে দেওয়া হয়। শুক্রবার তাঁকে কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। এর পরেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। শুক্রবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানান সরকার পক্ষের আইনজীবী।

সরকার পক্ষের আইনের আবেদনের ভিত্তিতে আদালত ধৃত ১৩ জনকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

এদিকে, নির্যাতিতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সিউড়ি হাসপাতালের চিকিৎসকরা। শুক্রবার সকালে নির্যাতিতাকে দেখতে হাসপাতালে যান নারী ও শিশু কল্যাণ দফতরের চেয়ারম্যান অশোকেন্দু সেনগুপ্ত ও জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা৷ সরকারের তরফে নিগৃহীতা তরুণী ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+