মমতার ছবি হাতে ইস্তফা রাজীবের ড্রামাবাজি! ভাঙন ইস্যুতে ব্যাখ্যা সৌগতর
মমতার ছবি হাতে ইস্তফা রাজীবের ড্রামাবাজি! ভাঙন ইস্যুতে ব্যাখ্যা সৌগতর
মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে বিধায়ক পদ ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর একই কায়দায় তিনি ছেড়েছেন তৃণমূলের সদস্যপদও। এরপরই দলত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায় ড্রামাবাজি করছেন বলে অভিযোগ করলেন তৃণমূলের বরিষ্ঠ নেতা সাংসদ সৌগত রায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে নাটক করছেন রাজীব।

রাজীবের অবস্থানকে কটাক্ষ সৌগতর
কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এদিন দলের কোর কমিটির বৈঠক ছিল। সেই বৈঠক শেষে সৌগত বলেন, বিধায়ক পদ ছেড়েছেন রাজীব। তারপর মমতার ছবি নিয়ে তিনি বেরিয়েছেন বাইরে। বলেছেন, দলনেত্রী মাতৃসমা। তাঁর প্রতি কৃতজ্ঞতা থাকবে আজীবন। রাজীবের এই অবস্থানকে কটাক্ষ করেছেন সৌগত রায়।

রাজীব বন্দ্যোপাধ্যায় ড্রামাবাজি করছেন
সৌগত রায় বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় ড্রামাবাজি করছেন। একদিকে দল ছাড়ছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে ঘুরছেন। এটা অত্যন্ত হাস্যকর। এতে মানুষ ভুল বোঝে। কী আর বলব! মুখ্যমন্ত্রী তো আগেই বলে দিয়েছেন, ট্রেনে যাঁরা উঠে পড়বেন, তাঁদের আর ফেরানো হবে না তৃণমূল কংগ্রেসে।

মাতৃসমা মমতার প্রতি কৃতজ্ঞ রাজীব
রাজীব এদিন বিধায়ক পদ ও তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে বলেন, মাতৃসমা মমতার প্রতি তিনি কৃতজ্ঞ থাকবেন আজীবন। মমতার ছবি নিয়ে তিনি ইস্তফা দেন, বার্তা দেন মমতার ছবি নিয়েই। রাজীবের কথায়, রাজীবের চোখের ভাষায় ফুটে ওঠে আকুতি। যেন তাঁর মন চাইছে না, কিন্তু যেতে হবে!

তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন রাজীবের
রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন আগেই। এবার ইস্তফা দিলেন বিধায়ক ও দল থেকেও। তৃণমূলের সঙ্গে তাঁর যাবতীয় সম্পর্ক ছিন্ন হয়ে গেল। তিনি বোঝাতে চান, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিরবিচ্ছিন্ন। ধরা ধরা গলায় তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাতৃসমা।












Click it and Unblock the Notifications