রাজ্যে এবার আরও বড় এক প্রকল্পের ঘোষণা 'স্বাস্থ্য ইঙ্গিত'! কীভাবে এর মাধ্যমে সুবিধা পাবেন আপনি?
গত লোকসভা নির্বাচনের আগে স্বাস্থ্যসাথী প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। ভোটের আগে এই প্রকল্প কার্যত মাস্টারস্ট্রোক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কয়েক লক্ষ পরিবার এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎ
গত লোকসভা নির্বাচনের আগে স্বাস্থ্যসাথী প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। ভোটের আগে এই প্রকল্প কার্যত মাস্টারস্ট্রোক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কয়েক লক্ষ পরিবার এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার সুবিধা ভোগ করছেন।
শুধু সরকারি নয়, বেসরকারি হাসপাতালেও এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করানো যায়। বিনামূল্যে এই কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করা যায়। রাজ্যের প্রত্যেক পরিবারের জন্যে এই স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে।
তবে এবার স্বাস্থ্যসাথীর পাশাপাশি 'স্বাস্থ্য ইঙ্গিত' পরিষেবা নিয়ে আসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবছেন তো নয়া এই প্রকল্প আসলে কি? কীভাবে এই প্রকল্প থেকে উপকৃত হতে পারেন সাধারণ মানুষ?

মানুষের ঘরের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চান
বিপুল পরিমানে মানুষের রায়ে ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ক্ষমতায় ফিরেই একের পর এক প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। এবার সাধারণ মানুষের ঘরের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চান রাজ্যের প্রশাসনিক প্রধান। আর সেই লক্ষ্যেই কাজ করছেন তিনি। আর তাই এবার তাঁর নতুন প্রকল্প 'স্বাস্থ্য ইঙ্গিত'। মুখ্যমন্ত্রীর হাত ধরে এই প্রকল্পের উদ্বোধন হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে হঠাত কোনও সমস্যা কিংবা পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন হলে এই প্রকল্পের মাধ্যমে তা পাওয়া প্রয়োজন।

ঘরে বসেই মানুষ চিকিৎসকদের পরামর্শ
'স্বাস্থ্য ইঙ্গিত' প্রকল্পের মাধ্যমে এবার থেকে বিনামূল্যে ফোন এবং অনলাইন মাধ্যমে ঘরে বসেই মানুষ চিকিৎসকদের পরামর্শ নেওয়া যাবে। শুধু তাই নয়, প্রেসক্রিপশনও পেয়ে যাবেন। এক কথায় বললে এটি একটি টেলিমেডিসিন প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানিয়ে কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে মূলত গ্রামের মানুষের কথা ভেবে এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। অনেক সময়ে গ্রামের মানুষ নুন্যতম স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হন। আর এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিক ভাবে চিহ্নিত সুসাস্থ্য কেন্দ্র থেকে সাধারণ মানুষেরা সহজেই ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে স্বাস্থ্য সংস্ক্রান্ত সমস্ত পরামর্শ পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে।

পরিষেবার বিভিন্ন সুযোগ-সুবিধা
বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ মিলবে। এর ফলে সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত খরচ কমবে। এর ফলে দ্রুত রোগ নির্নয়। এবং চিকিৎসা সহজ হবে।
প্রথম পর্যায়ে রাজ্যের ২৩১৩ টি সুসাস্থ্য কেন্দ্রকে ই-ক্লিনিকে পরিণত করা হবে। সেখানে থেকে এই পরিষেবা দেওয়া হবে।
রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, ''তৃণমূলস্তরের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মানুষকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতেই এই প্রকল্প। গ্রামের মানুষকে আর ডাক্তার দেখাতে শহরে আসতে হবে না। ফোনে বা অনলাইন মাধ্যমে সরাসরি চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারবেন তাঁরা। অনলাইন মাধ্যমে প্রেসক্রিপশনও পাওয়া যাবে।''
তবে জানা গিয়েছে, খুব শীঘ্রই টেলিমেডিসিনের বিষয়ে আরও জানানো হবে। ফোন নম্বর, ওয়েবসাইট সহ বিভিন্ন তথ্য জানানো হবে।

স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করতে চান মমতা
রাজ্যে পরিবর্তনের পর থেকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মাণ আরও বাড়াতে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলাতে সুপার স্পেশালিটি হসপিটাল তইর করেছেণ। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রগুলির মাণ আরও উন্নত করা হয়েছে। আর সেই লক্ষ্যে স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতেই স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে রাজ্যের প্রতিটি পরিবার 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের স্মার্টকার্ড পাবে বলে জানানো হয়েছে। তাতে পরিবারের সকলের তথ্য থাকবে। কার্ডগুলি পরিবারের প্রধান হিসেবে বয়স্কতম মহিলা সদস্যের নামে হবে। সেই কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালেও নিখরচায় পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা মিলবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications