Saokat Molla: এবার পুলিশকে শাসানোর অভিযোগ শওকত মোল্লার বিরুদ্ধে, কী বললেন বিধায়ক?
এবার কাঠগড়ায় বিধায়ক শওকত মোল্লা। এমএলএ কাপের অনুষ্ঠানের পরেই রীতিমতো চর্চায় এই তৃণমূল বিধায়ক। পুলিশকে শাসানোর অভিযোগ উঠেছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই ভিডিও এখন ভাইরাল।
একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পুলিশের দিকে উত্তেজিত হয়েই কথা বলছেন বিধায়ক শওকত মোল্লা। "কী বলছে পুলিশ? এরেস্ট করবে? করুক তো দেখি।" এমনভাবেই শাসানোর অভিযোগ উঠেছে বিরুদ্ধে। যদিও এই ভাইরাল ভিডিওত সত্যতা বিচার করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

কিন্তু ঘটনাটা কী? কোথায় এমনভাবে মেজাজ হারালেন তৃণমূল বিধায়ক? জানা গিয়েছে, ক্যানিং এলাকার জীবনতলায় প্রতি বছরই এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার আসর বসে। যদিও এবার সেই প্রতিযোগিতা ভাঙড়ে হচ্ছে। গত শনিবার এই প্রতিযোগিতার উদ্বোধন হয়।
রাত হয়ে যাওয়ার পরেও অনুষ্ঠান বন্ধ হয়নি। পাশাপাশি বহু মানুষ বাজি ফাটাতে ব্যস্ত থাকে৷ রাত নটা নাগাদ ওই অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নটা বেজে গেলেও অনুষ্ঠান শেষ হয়নি। ভাঙড় কলেজ এলাকার মাঠে বহু মানুষের সমাগম রয়েছে। প্রচুর পুলিশও মোতায়েন রয়েছে।
এই অবস্থায় কিছু তৃণমূলের লোকজজ কলেজের ছাদে উঠে যান। তারা সেখান থেকে বাজি ফাটাতে শুরু করেন। পুলিশ তাদের বাজি ফাটাতে বারণ করে। নীচে নেমে আসতে অনুরোধ করে। শুধু তাই নয়, বারংবার ওই অনুষ্ঠান বন্ধের জন্য বলা হয়।
সেইসময় বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রবর্ধন ঝা ঘটনাস্থলে ছিলেন। তিনি নিজেও অনুষ্ঠান শেষ করতে বলেন। কিন্তু কোনও কথাই শোনা হয়নি। বিধায়ক শওকত মোল্লা ছিলেন সেখানে। কিছু সময়ের মধ্যে বিধায়ক মেজাজ হারান বলে অভিযোগ।
পুলিশকে রীতিমতো শাসাতে দেখা যায় বিধায়ককে। শওকত মোল্লাকে বলতে শোনা যায়, "কী বলছে পুলিশ? এরেস্ট করবে? করুক তো দেখি।" এই ভিডিওই ভাইরাল হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে তেমন কোনও কথা বলা হচ্ছে না এই ব্যবহার প্রসঙ্গে।
ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, পুলিশ সামনে কীভাবে এতক্ষণ অপেক্ষা করল? আসলে পুলিশ শাসক দলের জন্য চলছে। পুলিশকে কীভাবে শাসক রেখে দিয়েছে। তা বেশ বোঝা যাচ্ছে। বিজেপির পক্ষ থেকেও ঘটনা নিয়ে বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications