'আমারে দাবায়ে রাখতে পারবা না', ইস্তফাপত্রে সব্যসাচীর হুমকি!
বাংলার রাজনৈতিক আঙিনায় রাজনীতির রঙের প্রশ্নে বহুদিন ধরেই ছিলেন সব্যসাচী দত্ত। এবছর দোলের দিন সব্যসাচীর গালে গেরুয়া আবির লাগতেই, মুকুল রায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ঘিরে সরগরম হতে শুরু করে বাংলার রাজনীতি।
বাংলার রাজনৈতিক আঙিনায় রাজনীতির রঙের প্রশ্নে বহুদিন ধরেই ছিলেন সব্যসাচী দত্ত। এবছর দোলের দিন সব্যসাচীর গালে গেরুয়া আবির লাগতেই, মুকুল রায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ঘিরে সরগরম হতে শুরু করে বাংলার রাজনীতি। আর এদিন তপ্ত বাংলার রাজনৈতিক উত্তাপের মধ্যেই বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দেন সব্যসাচী দত্ত।

এদিন, মেয়র পদে ইস্তফা দেওয়ার পর থেকেই সব্যসাচী দত্তকে নিয়ে নতুন করে তোলপাড় রাজ্য রাজনীতি। এদিন সব্যসাচী তাঁর ইস্তফা পত্রে লেখেন,'বাংলাদেশের মুক্তি যুদ্ধের স্লোগান জয় বাংলা নতুন করে জনপ্রিয় হচ্ছে। আমি ওই মুক্তি যুদ্ধের একটি জনপ্রিয় স্লোগান বলে এই ইস্তফাপত্র শেষ করছি। তা হল আমারে দাবায়ে রাখতে পারবা না।'
বিধাননগরের মেয়র পদ থেকে সব্যসাচীর ইস্তফা#SabyasachiDutta pic.twitter.com/EK9Tf7DpYl
— Oneindia Bengali (@OneindiaBengali) July 18, 2019
কার্যত এমন একটি বক্তব্য দিয়েই সব্যসাচী দত্ত তাঁর ইস্তফা পত্রে নিজের সুষ্পষ্ট বার্তা রেখেছেন। সব্যসাচী এদিন জানান, বিভিন্ন দুর্নীতি তিনি এলাকায় রোখবার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে সায় পাননি রাজ্য প্রশাসনের তরফে। সব্যসাচী জানান, বিদ্যুৎভবনে যেমনবাবে তিনি আন্দোলন করেছিলেন তেমনইভাবেই আগামীদিনেও মানুষের পাশে থাকবেন তিনি।












Click it and Unblock the Notifications