দিলীপ ঘোষদের রিপোর্ট কার্ড দেখবেন ‘হেডস্যার’! ফের কঠিন পরীক্ষার মুখে বঙ্গ বিজেপি
এর আগে বাংলা সফরে এসে বঙ্গ বিজেপি নেতৃত্বকে কড়া পরীক্ষার মুখে ফেলে দিয়েছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। ফের রাজ্য সফরে আসছেন তিনি।
এর আগে বাংলা সফরে এসে বঙ্গ বিজেপি নেতৃত্বকে কড়া পরীক্ষার মুখে ফেলে দিয়েছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। ফের রাজ্য সফরে আসছেন তিনি। রাজ্য বিজেপি নেতৃত্বকে তিনি রিপোর্ট কার্ড তৈরি রাখতে বললেন। ফের তিনি পরীক্ষা নেবেন বঙ্গ বিজেপির। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ ১০ জনকে তলব করলেন তিনি।

আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর উলুবেড়িয়ায় সঙ্ঘের সভায় যোগদান করবেন মোহন ভাগবত। সেখানেই তিনি বৈঠক করবেন রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে। এমনকী সঙ্ঘের প্রশিক্ষণ শিবিরে দুদিনভর তাঁদের উপস্থিত থাকতে বলেছেন তিনি। উল্লেখ্য, এবার চারদিনের সফরে মোহন ভাগবত আসছেন বাংলায়। দুদিন কলকাতায়, দুদিন উলুবেড়িয়ায় কর্মসূচি তাঁর।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংগঠনিক সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়দের ডেকে তিনি রাজ্যে বিজেপির অগ্রগতি জানতে চাইবেন। তিনি জানতে চাইবেন রাজ্যে বিকল্প কী কর্মসূচি নিয়েছে বিজেপি। তাঁর অভিযোগ ছিল, রাজ্যে তৃণমূল বিরোধিতা ছাড়া বিজেপির বিকল্প কোনও নীতি নেই।
শুধু এই নীতি দিয়ে ৪০ শতাংশ ভোট ধরে রাখতে পারবে না বিজেপি। এই ভোট যতটা না বিজেপির, তার থেকে বেশি তৃণমূল বিরোধী। বিরোধী সব ভোট তৃণমূল বিরোধিতার জন্য এক বাক্সে পড়েছে। কিন্তু সেই ভোট ধরে রাখার কোনও ব্যবস্থা করতে পারেনি বিজেপি। এ ব্যাপারে কী পরিকল্পনা নিচ্ছে বিজেপি, তা জানতে চাইবেন, পরামর্শ দেবেন মোহন ভাগবত।












Click it and Unblock the Notifications