করোনা কাড়ল আরও এক প্রার্থীর প্রাণ, রেজাউলের পর হার মানলেন আরএসপির প্রদীপ
করোনা কাড়ল আরও এক প্রার্থীর প্রাণ, রেজাউলের পর হার মানলেন আরএসপির প্রদীপ
করোনা ফের প্রাণ কাড়ল একুশের বিধানসভা নির্বাচনের এক প্রার্থীর। সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের পর এবার আরএসপির প্রার্থী প্রদীপ নন্দীর প্রাণ কারল মারণ ভাইরাস করোনা। প্রদীপ নন্দী মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে তৃণমূলের জাকির হোসেনের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। করোনা প্রাণ কাড়ায় এই কেন্দ্রে স্থগিত হয়ে গেল নির্বাচন।

প্রদীপ নন্দী ভোট-যুদ্ধে নামার আগে করোনা মহামারীর কাছে হার মানলেন। এর আগে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের মৃত্যু হয়েছিল করোনার জেরে। ২৬ এপ্রিল ওই কেন্দ্রের নির্বাচন হওয়ার কথা ছিল। এই দুই মৃত্যুর জের দুই কেন্দ্রে আপাতত ভোট স্থগিত হয়ে গেল।
আরএসপির প্র্রার্থী প্রদীপ নন্দী পেশায় আইনজীবী। তিনি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পরই জ্বরে আক্রান্ত হন। ভর্তি ছিলেন বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিট নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সংযুক্ত মোর্চা শিবিরে।
রাজ্যে উত্তরোত্তর বেড়ে চলেছে করোনা। তারই মধ্যে চলছে ভোট। এ রাজ্যে আবার ভোট হচ্ছে আট দফায়। ফলে এখনও প্রচার, জনসভা, মিটিং-মিছিল, জমায়েত কত কিছু হবে। ইতিমধ্যে দুজন প্রার্থী হারলেন মারণ করোনার কাছে। আরও অনেক প্রার্থীই করোনা আক্রান্ত হয়েছেন। তাই করোনাকালে ভোটে কী হয় পরিণতি, তা নিয়েই আতঙ্ক রাজ্যজুড়ে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications