ধারের টাকা ফেরানোর নাম করে বাড়িতে ডেকে প্রৌঢ়কে নৃশংসভাবে খুন করল আরপিএফ জওয়ান

ধারের টাকা ফেরানোর নাম করে বাড়িতে ডেকে প্রৌঢ়কে নৃশংসভাবে খুন করল আরপিএফ জওয়ান

চড়া সুদে ধার নেওয়া ৮ লাখ টাকা ফেরত দেওয়ার নাম করে বাড়িতে ডেকে প্রৌঢ়কে নৃশংসভাবে খুন করল আরপিএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমারে। অভিযুক্ত জওয়ানকে আটক করেছে শিবপুর থানার পুলিস।

 শালিমারে খুন

শালিমারে খুন

হাওড়ার শালিমারে প্রৌঢ়কে নৃশংসভাবে খুন করল আরপিএফ জওয়ান। গুনানজি সাউ নামে মৃত প্রৌঢ় গার্ডেনরিচ এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় এক জুট মিলের অবসর প্রাপ্ত কর্মী। সুদে টাকা খাটানোর কাজ করতেন। তাঁর কাছ থেকে চড়া সুদে ৮ লাখ টাকা ধার করেছিল অভিযুক্ত আরপিএফ জওয়ান সুকান্ত সাউ। সেই টাকা ফেরত দেওয়ার নাম করে গুনানজি সাউকে বাড়িেত ডেকে মাথা থেঁতলে খুন করে জওয়ান।

শালিমার ১ নম্বর গেটে দেহ উদ্ধার

শালিমার ১ নম্বর গেটে দেহ উদ্ধার

পাথর দিয়ে মাথা থেঁতলে গুনানজি সাউকে খুন করার পর দেহ শালিমারের ১ নম্বর গেটে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত জওয়ান। বাড়ি না ফেরার পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। সুকান্ত সাইয়ের কাছে পরিবারের লোকেরা খোঁজ করেছিলেন প্রথমে। অভিযুক্ত জওয়ান জানিয়েছিলেন টাকা েফরত দিয়ে দিয়েছিলেন তিনি। তারপরেই শিবপুর থানায় জানায় পরিবার। তল্লাশির পর শালিমারে উদ্ধার হয় দেহ।

 আটক জওয়ান

আটক জওয়ান

গুনানজির দেহ উদ্ধারের পরেই পুলিস আটক করে অভিযুক্ত জওয়ানকে। পুলিসের জেরার মুখে খুনের কথা স্বীকার করেছে সে। পুলিসকে জানিয়েছে ৩ তারিখ ধার নেওয়া টাকা ফেরত দেওয়ার নাম করে গুনানজি সাউকে বাড়িতে ডেকেছিলেন। ১ নম্বর গেটে কাছে ভারি পাথর দিয়ে মাথায় আঘাত করে খুন করে সে।

তদন্ত শুরু করেছে পুলিস

তদন্ত শুরু করেছে পুলিস

ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিেয়ছে পুলিস। যাতে কেউ সন্দেহ করতে না পারে সেকারণেই এলাকায় ছেড়ে যায়নি আরপিএফ জওয়ান। এমনই মনে করছে পুলিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+