দিল্লিতে হানা দিয়ে গ্রেফতার পুরপ্রধান-সহ তিন মোর্চা নেতা, এবারও হাতছাড়া রোশন

কয়েকদিন আগেই সিকিমে হানা দিয়ে পাহাড়ের পুলিশ প্রায় পাকড়াও করে ফেলেছিলেন মোর্চা প্রধান বিমল গুরুংকে। সে যাত্রায় তিনি কোনওরকমে পালিয়ে যান। এবার পালালেন রোশন।

দিল্লি লাগোয়া গুরুগ্রামে হানা দিয়ে তিন মোর্চা নেতাকে গ্রেফতার করল সিআইডি। এবারও একটুর জন্য হাতছাড়া হলেন গোর্খা জনমুক্তি মোর্চা সম্পাদক রোশন গিরি। সিআইডি জানতে পেরেছে, এই ঠিকানাতেই ছিলেন রোশন। কিন্তু পুলিশ হানা দেওয়ার আগেই তিনি গা ঢাকা দেন।

গ্রেফতার তিন মোর্চা নেতা, এবারও হাতছাড়া রোশন

সিআইডি জানিয়েছে, গুরুগ্রামে অভিযান চালিয়ে মোর্চার তিন শীর্ষ নেতা ডিকে প্রধান, তিলক চাঁদ রোকা ও টিপি ওলাকে গ্রেফতার করা হয়েছে। ডিকে প্রধান হলেন দার্জিলিং পুরসভার চেয়ারম্যান। গ্রেফতার হওয়া তিনজনই মোর্চার চরমপন্থী দলের সদস্য বলে সিআইডি জানায়। তাঁরা সিকিমে মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকেও উপস্থিত ছিলেন।

কয়েকদিন আগেই সিকিমে হানা দিয়ে পাহাড়ের পুলিশ প্রায় পাকড়াও করে ফেলেছিলেন মোর্চা প্রধান বিমল গুরুংকে। সে যাত্রায় তিনি কোনওরকমে পালিয়ে যান। তাঁর সঙ্গে পালান রোশন গিরিও। এবারও দিল্লিতে প্রায় সিআইডি পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছিলেন তিনি। শেষমুহূর্তে তিনি গা ঢাকা দেন।

সিআইডি জানিয়েছে, ধৃত তিন মোর্চা নেতার বিরুদ্ধে গত ৬ জুন দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক চলাকালীন গণ্ডগোল পাকানোর অভিযোগ ছিল। এদিন গ্রেফতারের পর তাঁদের গুরুগ্রামে একটি আদালতে পেশ করা হয়। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে তাঁদের কলকাতায় আনা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+