রূপা পুত্র আকাশ কি দুর্ঘটনার সময় মদ্যপ ছিলেন! রিপোর্টে কী উঠে আসছে

রাতের কলকাতায় গল্ফ গার্ডেন রোডে এক পাঁচিয়ে ধাক্কা মারে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্য়ায়ের ছেলে আকাশ। ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

রাতের কলকাতায় গল্ফ গার্ডেন রোডে এক পাঁচিয়ে ধাক্কা মারে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্য়ায়ের ছেলে আকাশ। ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয় কাউন্সিলরের দাবি, এলাকায় যে সময় দুর্ঘটনা ঘটেছে সেই সময় সেখানে অনেক সময় খেলাধুলো করে ছোটরা, যদি কোনও বড় দুর্ঘটনা ঘটে যেত , তাহলে তার জবাব কে দিত? এদিকে, বিজেপির তরফেও দিলীপ ঘোষ নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন গোটা ঘটনায়। প্রতিক্রিয়া জানিয়েছেন আকাশের মা রূপা গঙ্গোপাধ্যায়ও। এক নজরে দেখে নেওয়া যাক এই ঘটনা নিয়ে কোন কোন তথ্য প্রকাশ্যে আসছে।

রিপোর্ট কী বলছে?

রিপোর্ট কী বলছে?

প্রাথমিকভাবে জানা গিয়েছিল গল্ফ গার্ডেনের দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন আকাশ গঙ্গোপাধ্যায়। যদিও পুলিশি রিপোর্টে জানানো হয়েছে আকাশ মুখোপাধ্যায় মদ্যপ ছিলেন না। দুর্ঘটনার সময়ও তিনি মদ্যপ ছিলেন না বলেই রিপোর্টে জানা গিয়েছে। ছেলে মদ্যপ ছিলেন না বলে জানিয়েছেন আকাশ মুখোপাধ্য়ায়ের বাবাও।

 আজ কোর্টে তোলা হবে আকাশকে

আজ কোর্টে তোলা হবে আকাশকে

রূপা গঙ্গোপাধ্যায়ের পুত্র আকাশকে ঘটনার পরই গ্রেফতার করা হয়েছে। আজই তাঁকে আদালতে তোলা হবে । আকাশের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ২৭৯/৪২৭,১৮৪ মোটর ভেহিকেল অ্যাক্ট ৩ পিপিডি অ্যাক্টে মামলা দায়ের হয়েছে।

রূপা গঙ্গোপাধ্যায় ও দিলীপ ঘোষের প্রতিক্রিয়া

রূপা গঙ্গোপাধ্যায় ও দিলীপ ঘোষের প্রতিক্রিয়া

এদিন রূপাল গঙ্গোপাধ্যায় ঘটনার পর টুইটে সাফ জানান যে, ছেলের দুর্ঘটনার কথা তিনিই পুলিশকে ফোন কে জানান প্রথমে। বিষয়টি নিয়ে তিনি কোনও পক্ষপাতিত্ব করেননি। অন্যদিকে, বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, রূপা গঙ্গোপাধ্যায় নিজেই জানিয়েছেন পুলিশকে দুর্ঘটনা সম্পর্কে। তাঁরা স্বচ্ছ্ব তদন্তের আশা করেছেন। তবে বিজেপি শিবির বলে যদি অযথা হেনস্থা করা হয় আকাশকে , তাহলে দিলীপ ঘোষেরাও বিষয়টি দেখে নেবেন বলে জানিয়েছে বিজেপি নেতা ।

[দিনের সেরা বাছাই ছবিগুলি দেখুন একনজরে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+