বাজার থেকে টাকা তুলে হজম, গ্রেফতার রুফার্স গোষ্ঠীর কর্ণধার

অন্যান্য কয়েকটি বেআইনি অর্থলগ্নি সংস্থার মতো রুফার্স গোষ্ঠীও বাজার থেকে প্রচুর টাকা তুলেছিল। পুলিশের অনুমান, অন্তত পাঁচশো কোটি টাকা তুলেছিল তারা। অল্প সময়ে টাকা দ্বিগুণ, এমনকী তিনগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও নানা কারণ দেখিয়ে টালবাহানা করতে থাকে সংস্থাটি। ক্ষুব্ধ এজেন্ট ও আমানতকারীরা চাপ বাড়াতে শুরু করলে অফিস বন্ধ করে গা ঢাকা দেন রুফার্স গোষ্ঠীর মালিক তথা ডিরেক্টর ক্ষুদিরাম সাওয়ন্ত।
ইতিমধ্যে কলকাতার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনে এফআইআর করা হয়। তার পর থেকেই কলকাতা পুলিশ ওই ব্যক্তিকে খুঁজছিল। বুধবার সকালে গোপন সূত্রে খবর আসে যে, অভিযুক্ত পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে একটি বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছেন। খবর পেয়ে বেনিয়াপুকুর থানা থেকে পুলিশের একটি দল খড়্গপুর রওনা দেয়। বুধবার রাতে গ্রেফতার করা হয় ক্ষুদিরাম সাওয়ন্তকে। তাঁর কাছ থেকে প্রচুর নথিরপত্র উদ্ধার করা হয়েছে। সেইগুলি খতিয়ে দেখা হচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications