আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবেন? জুনিয়র ডাক্তারদের হুমকি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

এবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের হুমকি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। " আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবেন?" এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নির্দেশ দিয়েছিলেন। তৃণমূলের অন্য কেউ এই বিষয়ে বক্তব্য রাখবেন না। একমাত্র তিনি আরজি কর ঘটনার আন্দোলনের বিষয়ে কথা বলবেন। কিন্তু ২৪ ঘন্টাও গেল না। তার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন হুমায়ুন কবীর। রীতিমতো আন্দোলনকারীদের দেখে নেবার হুমকি দিলেন তৃণমূল বিধায়ক।

"চিকিৎসকরা যদি তাঁদের নিরাপত্তা আর স্বার্থ দেখতে থাকেন, আমরা তো আর চুপচাপ মেনে নেব না৷ আমরা হাত দিলে চিকিৎসকরা কোথায় যাবেন? " মন্তব্য হুমায়ুন কবীরের। তিনি আরও বলেন, " মুর্শিদাবাদের মানুষরা যখন এটা নিয়ে রাস্তায় নামবেন, তখন ডাক্তারবাবুরা কী করবেন, তারা বুঝবেন। মানুষ মরছে, তাহলে ডাক্তাররা কেন সুরক্ষিত থাকবেন? "

হুমায়ুন কবীরের এই বক্তব্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এর আগেও একাধিক তৃণমূল নেতা, সাংসদ এই ঘটনায় চিকিৎসকদের সম্পর্কে আক্রমণাত্মক কথা বলেছেন। এদিন বিধানসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন বিতর্কিত মন্তব্য করলেন তিনি।

হুমায়ুন কবীর বলেন, " একজনকে ধর্ষণ করে খুন করা হয়েছে। অপরাধীর শাস্তি আমরাও চাই। কিন্তু সেটা নিয়ে দিনের পর দিন পরিষেবা বন্ধ করলে প্রতিরোধের অধিকার আমাদেরও আছে। পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে।"

যদিও এই বক্তব্যকে তেমন একটা গুরুত্ব দিতে চান না আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, সাধারণ মানুষ সঙ্গে আছেন। সাধারণ মানুষও এই আন্দোলনে সামিল হয়েছেন। এই আন্দোলন কেবল তাদের নয়। সাধারণ মানুষের জন্য এই আন্দোলন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+