ভোট পরবর্তী হিংসার তদন্তে সিটের কাজ তদারকিতে অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জজুলা চেল্লুর

ভোট পরবর্তী হিংসার তদন্তে সিটের কাজ তদারকিতে অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি

ভোট পরবর্তী হিংসায় সিটের তদন্তের তদারকিতে হাইকোর্টের অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশে সিট গঠন করা হয়েছে। সিটের তদন্ত কেন শুরু হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। তারপরেই রাজ্য সরকার ১০ জন আইপিএস অফিসারকে নিয়োগ করা হয়েছে । যাঁরা সিটের হয়ে বিশেষ তদন্ত করবে। তারপরেই কলকাতা হাইকোর্ট মঞ্জুলা চেল্লুরকে সিটের তদন্তের তদারকিতে বসানোর কথা ঘোষণা করা হয়।

সিটের শীর্ষে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি

সিটের শীর্ষে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের কোনও অবসর প্রাপ্ত বিচারপতি নয় সিটের চেয়ারম্যান হলেন কলকাতা হাইকোর্টের অপবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। তাঁর তদারকিতেই সিট তদন্ত করবে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য মঞ্জুলা চেল্লুরের এজলাসেই নারদ মামলার শুনানি হয়েছিল। কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন তিনি। সেখান থেকে কেরল হাইকোর্টের প্রধান বিচারপতি এবং কর্ণাটক হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন তিিন।

সিট গঠন ভোট পরবর্তী হিংসায়

সিট গঠন ভোট পরবর্তী হিংসায়

ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে সিট গঠন করেছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশেই সিট গঠন করা হয়েছে। সেই সিট কেন তদন্ত শুরু করেনি গতকাল রাজ্য সরকারকে এই নিয়ে প্রশ্ন করে হাইকোর্ট। তারপরেই সিটের তদন্তের সঙ্গে ১০ আইপিএসকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছে নবান্ন। ১০ আইপিএসের নাম জানিয়ে তালিকাও প্রকাশ করা হয়েছে। এই ১০ আইপিএসঅফিসার সিেটর তদারকিতে সহযোগিতা করবে। তাঁদের চেয়ারম্যান হিসেবে কাজ করবেন অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর।

কারা রয়েছেন দায়িত্বে

কারা রয়েছেন দায়িত্বে

সিটের তদন্তের জন্য রাজ্যকে চারটি জোনে ভাগ করা হয়েছে। নর্থ জোন, সাউথ জোন, ওয়েস্ট জোন। এবং সিটের সদর দফতর। প্রত্যেক জোনের দায়িত্বে থাকবেন ২ জন করে আইপিএস অফিসার। কলকাতা পুলিশের দুজন আধিকারিককেও দায়িত্ব দেওয়া হয়েছে। হেড কোয়ার্টারের দায়িত্বে থাকছেন রেলের ডিআইজি সোমা দাস মিত্র, ডিসি শুভঙ্কর ভট্টাচার্য। নর্থ জোনে থাকছেন উত্তরবঙ্গের আইজিপি ডিপি সিং ও মালদা রেঞ্জের ডিআইজি প্রবীন কুমার ত্রিপাঠি। ওয়েস্ট জোনের দায়িত্বে থাকছেন পশ্চিমাঞ্চলের এডিজি সঞ্জয় সিং এবং বর্ধমান রেঞ্জের আইজিপি বি এল মীনা। সাউথ জোনে তদন্তের ভার থাকবে দক্ষিণবঙ্গের এডিজি সিদ্ধনাথ গুপ্ত ও বারাসত রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হাতে। কলকাতা পুলিশের ক্ষেত্রে তদন্তে দায়িত্ব নেবেন আইপিএস তন্ময় রায় চৌধুরী ও আইপিএস নীলাঞ্জন বিশ্বাস।

সিবিআই তৎপরতা

সিবিআই তৎপরতা

এদিকে আজই ভোট পরবর্তী হিংসার ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে সিবিআই। জগদ্দলে বিজেপি কর্মীর মাকে বাঁশ দিয়ে পিটিেয় হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে রতন হালদার নামেএক ব্যক্তিতে। গতকালই ভোট পরবর্তী হিংসা মামলায় প্রথম চার্জশিট জমা গিয়েছে সিবিআই। রামপুরহাট আদালতে চার্জশিট জমা দিয়েছে তারা। বিজেপি কর্মী খুনের ঘটনায় চার্জশিট দেওয়া হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+