তৃণমূলে কি সত্যিই ফিরছেন শোভন! দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েই ভবিষ্যদ্বাণী রত্নার
শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের দিনই ভবিষ্যদ্বাণী করেছিলেন রত্না চট্টোপাধ্যায়। শোভন-পত্নী জানিয়েছিলেন- মমতার কাছেই ফিরতে হবে শোভনকে।
শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের দিনই ভবিষ্যদ্বাণী করেছিলেন রত্না চট্টোপাধ্যায়। শোভন-পত্নী জানিয়েছিলেন- মমতার কাছেই ফিরতে হবে শোভনকে। তাঁর সেই ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে। তবে রত্না সাফ জানিয়ে দিলেন, শোভন ফিরলেও তিনি আর আগের মতো গুরুত্ব পাবেন না দিদির কাছে।

তৃণমূলে ফিরলেও শোভনের ইমেজ কি বদলে যাবে
রত্নার অভিমত, তৃণমূলে ফিরে এলেও তাঁর স্বভাব বদলাবে এমন কোনও কারণ নেই। কেননা তৃণমূলে ফেরার সঙ্গে সঙ্গে কারও চরিত্র বদল হয়ে যাবে, তার নিশ্চয়তা কোথায়! তৃণমূলে ফিরলেও শোভন চট্টোপাধ্যায়ের ইমেজ সে অর্থে বদল হবে না। গত তিন বছর ধরে শোভন চট্টোপাধ্যায়কে যেভাবে দেখেছে বা শুনেছে বাংলার মানুষ, তা সহজে মুছে যাবে না।

শোভন তৃণমূলে ফিরছেন, জল্পনা রত্নার কথায়
রত্নার এ কথাতেই স্পষ্ট শোভন তৃণমূলে ফিরছেন। শোভনকে জায়গা করে দিতেই যে তিনি সরে দাঁড়িয়েছেন, তাও একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন রত্না। কেননা রত্না আগেই বলেছিলেন, শোভন যদি তৃণমূলে ফিরে আসে, তার থেকে খুশি কেউ হবেন না। এমনকী বিধায়ক ফিরে এলে তিনি নিঃসঙ্কোচে সরে দাঁড়াবেন বলেও জানান।

রত্নার অব্যাহতির পরই শোভনকে নিয়ে ফের জল্পনা
সেইমতোই নবান্নে মমতা-বৈশাখী বৈঠকের পরই ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। দুদিনের মধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি নেন রত্না চট্টোপাধ্যায়। তিনি শোভনের বিধানসভা ক্ষেত্রে ‘বাংলার গর্ব মমতা' কর্মসূচির প্রচারের দায়িত্ব পালন করবেন না। তাঁর দাবি নিজেই তিনি ছেড়ে দিয়েছেন দায়িত্ব। রত্নার অব্যাহতির পরই শোভন ঘনিষ্ঠ সুশান্ত ঘোষকে এই দায়িত্ব দেওয়া হয়।

দল তাঁকে মেয়র প্রোজেক্ট করবে না, ভবিষ্যদ্বাণী
এদিন রত্না সাফ দিয়েছেন, শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরলেও তাঁকে মেয়র প্রোজেক্ট করা হবে না। দল তাঁকে মেয়র প্রোজেক্ট করবে না। কেননা তিনি তৃণমূলে ফিরলেও, তাঁর গ্রহণযোগ্যতা আগের মতো থাকবে কি? তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন রত্না। তিনি বলেছেন, আমার কথাটা মিলিয়ে নেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সিদ্ধান্তই নেবেন বলে তাঁর বিশ্বাস।












Click it and Unblock the Notifications