রাজ্যের যেকোনও প্রান্ত থেকে রেশন কার্ডে আধার লিঙ্ক করুন, কীভাবে জেনে নিন
রাজ্যের যেকোনও প্রান্ত থেকে রেশন কার্ডে আধার লিঙ্ক করুন, কীভাবে জেনে নিন
রাজ্য বাসীর সুবিধার্থে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করাতে নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। তাতে বলা হয়েছে আধার লিঙ্ক করাতে রেশন গ্রাহককে তাঁর নিজের জায়গায় আসতেই হবে এমন কোনও কথা নেই। সেটা রাজ্যের যেকোনও প্রান্তে বসেই করা যাবে বলে নতুন নিয়ম জারি করেছে রাজ্য সরকার। কর্মসূত্রে অনেকেই নিজের জায়গায় নাই থাকতে পারেন। আধার লিঙ্ক করাতে তাঁকে নিজের জেলায় ছুটে আসার প্রয়োজন নেই।তিনি যেখানে আছেন সেখানেই আধার লিঙ্ক করাতে পারবেন।

এক দেশ এক রেশন
এক দেশ এক রেশন কার্ড কার্যকর করতে তৎপর মোদী সরকার। রাজ্য সরকারকে এই নিয়ে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেকারণেই ডিজিটাল রেশন কার্ডের পাশাপাশি রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর বিষয়েও তৎপর হয় রাজ্য সরকার। সর্বত্র পাড়ায় পাড়ায় রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর ক্যাম্প খোলা হয়েছিল। বেশ কয়েকদিন ধরে গোটা রাজ্যেই এই কর্মসূচি চালিয়েছে রাজ্য সরকার। দেশের যেকোনও প্রান্ত থেকে যােত রেশন সংগ্রহ করতে পারেন সকলে সেকারণেই এই আধার লিঙ্ক করানো হয়েছে।

নতুন নির্দেশিকা
আধার লিঙ্ক করােত গিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন। এমেকেরই বাড়ির ঠিকানায় রয়েছে রেশন কার্ড অথচ তিনি কর্মসূত্রে অন্যত্র থাকেন তাঁদের পক্ষে সমস্যা হয়ে যাচ্ছিল আধার লিঙ্ক করা। তাই খাদ্য দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে সরলীকরণ করা হয়েছে প্রক্রিয়ার। তােত বলা হয়েছে রাজ্যের যেকোনও প্রান্ত থেকেই আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করানো যাবে। বাংলা সহায়তা কেন্দ্র থেকেও আধারের লিঙ্ক করানো যাবে রেশন কার্ডের সঙ্গে নির্দেশিকায় জানানো হয়েছে।

কীভাবে করবেন লিঙ্ক
ঠিকানা যাই হোক নিজে যেখানে থাকেন সেখানেই আধার লিঙ্ক করানো যাবে রেশন কার্ডের সঙ্গে। আধার কার্ডের সঙ্গে ডিজিটাল রেশন কার্ড লিঙ্ক করাতে হলে নিকটবর্তী খাদ্য ও সরবরাহ দপ্তরের ইন্সপেক্টর রেশনিং অফিসার অফিসে যেতে হবে। সেখানকার অফিসাররা প্রথমে আবেদনকারী ডিজিটাল রেশন কার্ড খতিয়ে দেখবেন। এর পরে আধার নাম্বার ক্যাপচার করা হবে। তারপর রেশন কার্ডের মালিককে আঙুলের ছাপ দিতে হবে। যাচাই শেষ হলে কম্পিউটারের স্ক্রিনে আবেদনকারীর নাম, নম্বর, জন্মের তারিখ সহ আধারের যাবতীয় তথ্য দেখা যাবে। তারপর আধার কার্ডে দেওয়া তথ্যের সঙ্গে ডিজিটাল রেশন কার্ড মিলিয়ে দেখবেন আধার কার্ড রেশন কার্ডের মালিক একই ব্যক্তি কি না। আধার লিংক-এর জন্য প্রত্যেক পরিবারের সদস্যকে একই সঙ্গে আসতে হবে না। তাঁরা নিজেদের সুবিধা মতো আসতে পারেন। আধার লিঙ্কের জন্য পরিবারের অন্তত একজনের মোবাইল নাম্বার লিংক এর কাজ খাদ্য সরবরাহ দপ্তর অফিস থেকে করা হবে। মোবাইল নাম্বার লিঙ্ক করা হবে ওটিপি ভেরিফিকেশন এর মাধ্যমে।

দুয়ারে রেশন
ইতিমধ্যেই দুয়ারে রেশন পরিষেবা চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে। ভাইফোঁটার দিন থেকেই দুয়ারে রেশন পরিষেবা চালু হয়ে যাবে। তার জন্য রেশন ডিলারদের সঙ্গে নিয়ে খাদ্য দফতরে বিশেষ বৈঠকে হয়েছে। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দুয়ারে রেশন প্রকল্পের জন্য বিশেষ গাড়ি কেনার জন্য টাকা দেবে রাজ্য সরকার। ১ লক্ষ টাকা করে এককালীন রেশন ডিলারদের দেওয়া হবে। সেই বিশেষ গাড়িতে চাল, ডাল, গম, সহ একাধিক সামগ্রির পসরা সাজিয়ে বাড়ি বাড়ি ঘুরবেন রেশন ডিলাররা। তাতে থাকবে ওজন করার যন্ত্রও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications