Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এতদিন ‘বাম’ হচ্ছিল ‘রাম’, এবার ‘ব’ও ‘রাম’-এ পরিণত! সৌজন্যে ‘রাম’-রাজনীতি

এতদিন বামকে রাম হতে দেখা গিয়েছে। কিন্তু ‘ব’কে কখনও রাম হতে দেখেছেন কি! বাংলায় এখন ‘রাম’-রাজনীতির সৌজন্যে সেটাও দেখা হয়ে গেল।

এতদিন বামকে রাম হতে দেখা গিয়েছে। কিন্তু 'ব'কে কখনও রাম হতে দেখেছেন কি! বাংলায় এখন 'রাম'-রাজনীতির সৌজন্যে সেটাও দেখা হয়ে গেল। রাজ্যের তৃণমূল সরকারের বিশ্ব বাংলা লোগোর 'ব'কে বিকৃত করে লেখা হল 'রাম'। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া।

এতদিন ‘বাম’ হচ্ছিল ‘রাম’, এবার ‘ব’ও হয়ে গেল ‘রাম’

সরকারের লোগোকে এইভাবে বিকৃত করার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে এই কাজ কাদের। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই কাজ বিজেপির। বিজেপি এভাবে সরকারি লোগোকে বিকৃত করছে। রাজনৈতিক উদ্দেশ্যে নিয়েই এসব করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

কাঁকিনাড়ার হনুমান মন্দিরের ভিতরে একটি পার্কে 'বিশ্ব বাংলা' লোগো ছিল। সেই লোগোর 'ব'-এর সঙ্গে রঙ দিয়ে রাম লিখে দেওয়া হয়েছে। সোমবার সকালে এই ঘটনা নজরে আসার পরই তুলকালাম ঘটনা ঘটে যায়। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ কর্মকর্তারা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে 'জয় শ্রীরাম' স্লোগান নিয়ে উত্তাল হয়ে ওঠে। ভোট চলাকালীন চন্র্রকোনার পর নৈহাটিতে মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনে 'জয় শ্রীরাম' স্লোগান দিয়ে বিপাকে পড়ে একদল বিজেপি সমর্থক। এই ঘটনায় ১০ জনকে পুলিশ গ্রেফতার করার পর ১০ লক্ষ জয় 'জয় শ্রীরাম' লেখা পোস্টকার্ড মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানোর পরিকল্পনা করে বিজেপি। এই পরিস্থিতিতে বিশ্ববাংলার লোগোয় ব-এর জায়গায় রাম লিখে দেওয়া হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+