Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রচারে বেরিয়ে বিজেপিকে অশ্লীল ভাষায় আক্রমণ ফিরহাদের, বিস্ফোরক ভিডিও ফাঁস জেলবন্দি রাকেশের

কলকাতা বন্দর। তৃণমূলের শক্তঘাটি। বলা হয়, ফিরহাদ হাকিমের খাস তালুকে। অনেকে বলেন, সেখানে নাকি ফিরহাদের কথাতেই নাকি বাঘে-গরুতে একঘাটে জল খায়। এবারও তাঁকে কলকাতা বন্দর থেকেই প্রার্থী করেছে তৃণমূল। কাজের ফাঁকে চলছে প্রচারও।

কলকাতা বন্দর। তৃণমূলের শক্তঘাটি। বলা হয়, ফিরহাদ হাকিমের খাস তালুকে। অনেকে বলেন, সেখানে নাকি ফিরহাদের কথাতেই নাকি বাঘে-গরুতে একঘাটে জল খায়। এবারও তাঁকে কলকাতা বন্দর থেকেই প্রার্থী করেছে তৃণমূল। কাজের ফাঁকে চলছে প্রচারও। তাঁর বিধানসভা এলাকার বিভিন্ন অংশে প্রচার চালাচ্ছেন ফিরহাদ। আর সেই প্রচারের একটি ভিডিও সামনে এসেছে।

কোকেন কান্ডে ধৃত রাকেশ সিং তাঁর ফেসবুক প্রোফাইলে সেই ভিডিওটি পোস্ট করেছেন। পোস্ট হওয়া ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও এই বিষয়ে ফিরহাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি।

বিজেপিকে অশ্লীল আক্রমণ ফিরহাদের

বিজেপিকে অশ্লীল আক্রমণ ফিরহাদের

রাকেশ সিংয়ের পোস্ট করা ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ফিরহাদের সেই ভিডিও। পোস্ট হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে, বন্দর এলাকার কোনও অংশে প্রচারে বেরিয়েছেন ফিরহাদ। আর প্রচার চলাকালীনই কাউকে একটা দেখে রীতিমত ক্ষুব্ধ হয়ে ওঠেন ফিরহাদ। রীতিমত অশ্লীল ভাষা প্রয়োগ করতে থাকেন তিনি। এরপরেও বাচ্ছা, মহিলাদের সামনেও বিজেপিকে আক্রমণ করে তীব্র গালিগালাজ করতে থাকেন ফিরহাদ। এমনকি, বিজেপি কর্মীদের মারধরেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর এই ভিডিও ঘিরেই বিতর্ক।

সংস্কৃতি এটা, ফিরহাদকে কটাক্ষ বিজেপির

সংস্কৃতি এটা, ফিরহাদকে কটাক্ষ বিজেপির

রাজনৈতিকমহলের প্রশ্ন, তৃণমূল নেতারা সবসময় সংস্কার, বাংলার সংস্কৃতির কথা বলে। বিজেপি নেতারা নাকি বাংলার সংস্কার কিংবা সংস্কৃতি বোঝে না বলেই দাবি করে তৃণমূল। আর এখানই বিজেপির প্রশ্ন, ফিরহাদ হাকিম যেভাবে কথা বলছেন তাতে কি বাংলার সংস্কৃতি রক্ষা হচ্ছে। বিজেপির দাবি, ফিরহাদ হাকিম আসলে হুমকি দিচ্ছেন। এই বিষয়ে অবশ্যই কমিশনের হস্তক্ষেপ করা উচিত বলে দাবি বিজেপির।

জেলবন্দি রাকেশের ফেসবুক সক্রিয় থাকা নিয়েও উঠছে প্রশ্ন!

জেলবন্দি রাকেশের ফেসবুক সক্রিয় থাকা নিয়েও উঠছে প্রশ্ন!

ইতিমধ্যে কোকেন কান্ডে জেল বন্দি রয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং। বেশ কয়েক সপ্তাহ হয়ে গিয়েছে জেল বন্দি রয়েছেন। সেখানে কীভাবে রাকেশ এই ভিডিও পোস্ট করলেন তা নিয়ে প্রশ্ন উঠছেই। তিনি কি জেল বন্দি অবস্থাতেই নিজের ফেসবুক প্রোফাইল ব্যবহার করছেন রাকেশ? প্রশ্ন ওঠে। যদিও সূত্রের খবর, রাকেশ সিংয়ের ফেসবুক প্পোফাইলটি ব্যবহার করে তাঁর আইটি সেলের লোকজনরা। বিজেপিও রয়েছে তাতে। সেখান থেকেই এই ভিডিও পোস্ট হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে পড়েন ফিরহাদ

ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে পড়েন ফিরহাদ

'মমতাকে ব্ল্য়াকমেল করেছেন অনুব্রত', ভোটের দোরগড়ায় দাঁড়িয়ে বিস্ফোরক ফিরহাদ। তাঁর আপত্তির জেরেই নটহাঁটি বিধানসভা থেকে টিকিট পাননি মইনুদ্দিন শামস। কর্মীসভা দাঁড়িয়ে এমনই অভিযোগ করেন ফিরহাদ হাকিম। গত কয়েকদিন আগে একই ভাবে ফিরহাদের একটি ভিডিও ভাইরাল হয়। উল্লেখ্য, প্রার্থী তালিকা থেকে তাঁর নাম বাদ যেতেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নলহাটির তৃণমূল নেতা মইনুদ্দিন সামস। অনুব্রতর বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন ওই নেতা। মূলত তাঁর পক্ষে দাঁড়িয়েই সওয়াল করেন ফিরহাদ হাকিম। ভাইরাল হওয়া ভিডিওতে অনুব্রতকে কার্যত তুলোধনা করতে শোনা যায় ফিরহাদের মুখে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের আরও ফিরহাদের ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+