২০২১ নির্বাচনে জিতবে কে! তাৎপর্যপূর্ণ উত্তরে বিজেপিকে ‘ভোকাট্টা’ করে দিলেন রাজীব

এক বছরও নেই ২০২১ নির্বাচনের। স্বভাবতই রাজনীতির অন্দরে এই করোনা ও আম্ফানের আবহেও প্রশ্ন জাগছে, কী হবে ২০২১-এ। ওয়ান ইন্ডিয়া বেঙ্গলির একান্ত সাক্ষাৎকারে রাজীব বন্দ্যোপাধ্যায় দিলেন জবাব।

এক বছরও নেই ২০২১ নির্বাচনের। স্বভাবতই রাজনীতির অন্দরে এই করোনা ও আম্ফানের আবহেও প্রশ্ন জাগছে, কী হবে ২০২১-এ। ওয়ান ইন্ডিয়া বেঙ্গলির একান্ত সাক্ষাৎকারে রাজীব বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ উত্তর দিলেন। একইসঙ্গে তিনি জানালেন, বিজেপির বাংলা দখলের উদ্দেশ্য চরিতার্থ হবে না।

মানুষকে সেবার জন্য রাজনীতিতে

মানুষকে সেবার জন্য রাজনীতিতে

রাজীবের কথায়, রাজনীতি আসবে যাবে। কিন্তু মানুষের জীবন অমূল্য। মানুষ না থাকলে কোনও দাম নেই রাজনীতির। মানুষকে সেবার জন্য রাজনীতিতে এসেছি। তাই এই সংকট সময়ে মানুষের পাশে দাঁড়ানোই সর্বাগ্রে কর্তব্য। করোনায় মানুষ বাঁচতে চাইছে। তার উপর আম্ফানে সহায় সম্বল হারিয়েছে রাজ্যবাসী।

রাজনীতি করার সময় নয়

রাজনীতি করার সময় নয়

রাজীব মনে করেন, এখন রাজনীতি করার সময় নয়। মানুষকে বাঁচানোই প্রথম লক্ষ্য আমাদের। একুশ এখনও অনেক দূরে। আমাদের সরকার ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছে। বিজেপি সেখানে ভার্চুয়াল ব়্যালি করছে। ওঁরা মনে করছে, ২০২১-এ বাংলা দখল করাই ওঁদের লক্ষ, তাহলে তাঁরা তাই করুন।

বাংলা তথা বিশ্ব এখন বিপদে

বাংলা তথা বিশ্ব এখন বিপদে

রাজীব বলেন, আমরা মানুষের পাশে থাকাই এখন অগ্রাধিকার দিচ্ছি। কারণ বাংলা তথা বিশ্ব এখন বিপদে। অন্যরা রাজনীতি চরিতার্থ করতে চাইছে করুক। যারা যে কাজকে কর্তব্য মনে করছে, তারা সেটা করবে। মানুষই বিচার করবে, তাঁরা কাকে চায়। যাঁরা মানুষের পাশে থাকে, না যাঁরা সংকট সময়েও রাজনীতি করে।

বিজেপি ভোকাট্টা হয়ে গিয়েছে

বিজেপি ভোকাট্টা হয়ে গিয়েছে

রাজীব বলেন, বিজেপি আজ পর্যন্ত যেক'টা রাজ্যকে টার্গেট করেছে, সেক'টা রাজ্যেই ভোকাট্টা হয়ে গিয়েছে। এখন সামনে শুধু বিহার আর বাংলা। এই দুই রাজ্যেও বিজেপি জবাব পাবে। মানুষ এর রায় দেবে যথার্থ সময় এলেই। আমরা এখনও ২০২১ নিয়ে ভাবছি না, আমরা শুধু মানুষকে নিয়েই ভাবছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+